
Advertisement
রওশন এরশাদ রোজা রাখছিলেন। ঐ দিন ইফতারের পর হঠাত্ তার রক্তচাপ বেড়ে যায়। এছাড়া প্রচণ্ড গরমে তার শরীরে পানিশূন্যতা দেখা দেয় এবং পেটে গ্যাস হয়। সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। হাসপাতালে নেওয়ার পর প্রথমে করোনা পরীক্ষা করা হয়, তবে ফল নেগেটিভ আসে। রওশন এরশাদের ছেলে ও রংপুর-৩ আসনের এমপি রাহগির আল মাহি (সাদ এরশাদ) বলেন, ‘আম্মা এখন ভালো আছেন’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



