
রবিবার বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে আদেশ জারি করেছে।
কেন্দ্রিয় ব্যাংক এক আদেশে উল্লেখ করেছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনার আলোকে আজ ১৬ মে পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা ছিল। কিন্তু সরকার আজ চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে। এর প্রেক্ষিতে আগামী ২৩ মে পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে, ঈদের পর আজ প্রথম কার্যদিবসে ব্যাংকে গ্রাহকের তেমন চাপ ছিল না। স্বাভাবিক লেনদেন চলেছে। ব্যাংকগুলোতে গ্রাহকদের সাথে ব্যাংকারদের ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



