বিএনপি

Advertisement
জুমবাংলা ডেস্ক: ২৩ শর্তে বিএনপিকে আগামীকাল (১২ জুলাই) রাজধানীতে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই শর্তে একইদিনে আওয়ামী লীগকেও সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় ডিএমপির মুখপাত্র উপকমিশনার মো. ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুই দলের পক্ষ থেকে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করা হয়েছিল। ২৩টি শর্তে দুই দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।’

আগামীকাল বুধবার বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এ সমাবেশ থেকেই সরকার পতনের ‘এক দফা’র আন্দোলন কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছে দলটি।

একই দিন পাল্টা শান্তি সমাবেশের মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগও। বিকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি।

গত বছরের ৯ ডিসেম্বর ২৬ শর্তে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দিয়েছিল ডিএমপি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.