Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ২৫ জেলায় আসছে নতুন এসপি, ভাগ্য খুলছে যাদের
জাতীয়

২৫ জেলায় আসছে নতুন এসপি, ভাগ্য খুলছে যাদের

By Sibbir Osmanজুলাই 18, 20224 Mins Read

জুমবাংলা ডেস্ক: পুলিশ সুপার (এসপি) পদে শিগগিরই বড় পদায়ন আসছে। ২৫ জেলার এসপিসহ সম্প্রতি ১১৯ জন এসপি পদমর্যদার পদ খালি হয়েছে। এসব পদের মধ্যে পছন্দের স্টেশনে পোস্টিং পেতে ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকে। পদ ছাড়াই যারা পদোন্নতি পেয়েছিলেন, তাদের ভাগ্যও খুলছে এ পদায়নের মাধ্যমে। দৈনিক যুগান্তরের প্রতিবেদক সিরাজুল ইসলাম-এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।

গত বছরের ২ মে ৬৩ জন অতিরিক্ত এসপিকে এসপি পদে পদোন্নতি দেওয়া হয়। পদ খালি না থাকায় তাদের মধ্যে প্রায় ৪০ জনকে এখনো পদায়ন দেওয়া সম্ভব হয়নি। তাদেরকে এক বছরের বেশি সময় পুলিশ সদর দপ্তরে সংযুক্ত রাখা হয়। অতিরিক্ত ডিআইজি পদে সম্প্রতি বড় পদোন্নতি হওয়ায় অনেক এসপি পদ খালি হয়। এই সুবাদে দীর্ঘদিন ধরে পদায়নবঞ্চিত কর্মকর্তাসহ অনেকেই এবার এসপি পদে যোগদানের সুযোগ পাচ্ছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার এসপি হিসাবে পদায়ন পেতে জোর লবিং চালাচ্ছেন পদায়নপ্রত্যাশীরা। কাক্ষিত পদায়ন পেতে তারা ব্যস্ত শেষ মুহূর্তের তদবিরে। কারণ, চলতি সপ্তাহের মধ্যেই পদায়নের প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা আছে। যারা জেলার এসপি পদে পদায়ন পাবেন, তাদের মধ্যে বিসিএস পুলিশের ২৪ ও ২৫তম ব্যাচের কর্মকর্তা বেশি। তবে ২৭তম ব্যাচের কয়েকজনকেও জেলার এসপি হিসাবে পদায়ন দেওয়া হতে পারে।
পুলিশ

Advertisement

সূত্র জানায়, গত বছর পদোন্নতির পর সেখান থেকে ৪৮ জনকে র‌্যাবে উপপরিচালক পদমর্যাদায় বদলি করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর এই পদায়ন নিয়ে র‌্যাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ কারণে ঝুলে যায় ৪৮ এসপির পদায়ন। পরে নয়জনকে র‌্যাবে উপপরিচালক পদে পদায়ন করা হয়। বাকি ৩৯ জনকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। তারা এখনো পুলিশ সদর দপ্তরে ন্যস্ত। সামনের পদায়নের ক্ষেত্রে তাদের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্রমতে, পদায়নের ক্ষেত্রে সরকারি দলের অতি আস্থাভাজনদের কদর একটু বেশি। ছাত্রজীবনে যাদের সরকারি দলের ভালো ক্যারিয়ার রয়েছে, তারা এগিয়ে আছেন অপেক্ষাকৃত ভালো স্টেশন পাওয়ার ক্ষেত্রে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে সরকারের উচ্চপর্যায়ে জমা দেওয়া হয়েছে। এখন যাদের এসপি হিসাবে পদায়ন করা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরই সংশ্লিষ্ট জেলায় দায়িত্ব পালনের সম্ভাবনা বেশি। এজন্য এবারের এসপি পদে পদায়নের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

সম্প্রতি বিসিএস ১৮ ও ২০তম ব্যাচের ৩২ কর্মকর্তাকে অতিরিক্ত থেকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর পুলিশ সুপার পদ থেকে ২০, ২২ ও ২৪ ব্যাচের ১১৯ জনকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। সম্প্রতি এই ১১৯ জনসহ ১৩৯ জন অতিরিক্ত ডিআইজিকে বিভিন্ন পদে পদায়ন করা হয়। এ কারণে ২৫ জেলার পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ অনেক ইউনিটের ১১৯টি এসপি পদ একসঙ্গে ফাঁকা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএমপিতে দীর্ঘদিন দায়িত্বরত উপকমিশনার (ডিসি) পদমর্যাদার বেশকিছু কর্মকর্তাকে এবার জেলায় এসপি হিসাবে পাদায়ন দেওয়া হতে পরে। মাদকের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স নীতির কারণে কক্সবাজার, লালমনিরহাট, মাগুরা ও ঝিনাইদহ জেলার পুলিশ সুপার পদে অধিকতর চৌকশ কর্মকর্তাদের দেখা যেতে পারে। বিশেষ করে মাদক উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে অতীতে যাদের বড় সাফল্য রয়েছে, তাদের এসব স্টেশনে পোস্টিং পাওয়ার সম্ভাবনা বেশি।

এদিকে সূত্র জানায়, ঝিনাইদহে পোস্টিং পেতে পারেন ২৫ ব্যাচের একজন কর্মকর্তা। কিশোরগঞ্জে পদায়ন হতে পারে ২৪ ব্যাচের একজন কর্মকর্তার। তিনি এর আগেও সেখানে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। ওই কর্মকর্তা এখন পুলিশ সদর দপ্তরে কর্মরত রয়েছেন। শরীয়তপুরে পদায়ন পেতে পারেন ২৭ ব্যাচের একজন কর্মকর্তা। লালমনিরহাটে দায়িত্ব দেওয়া হতে পারে ২৪ ব্যাচের একজন কর্মকর্তাকে। ওই কর্মকর্তা এখন ডিএমপিতে কর্মরত। ঢাকা জেলায় ২৪তম ও পিবিআইয়ের ৪টি এসপি পদে ২৫ ব্যাচের কর্মকর্তাদের দেখা যেতে পারে। সিআইডির ফাঁকা পদগুলোয়ও ২৫ ও ২৭ ব্যাচের কর্মকর্তাদের পদায়ন করা হতে পারে। ডিএমপির তেজগাঁও ও রমনা বিভাগের উপকমিশনার পদে ২৪ ও ২৫ ব্যাচের দুই কর্মকর্তার নাম চূড়ান্ত করা হয়েছে বলে সূত্র জানায়।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, ট্যুরিস্ট পুলিশের এসপি পদমর্যাদার এক কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ একটি জেলায় পদায়নের জন্য সুপারিশ করা হয়েছে। এতদিন এপিবিএনের বিভিন্ন ব্যাটালিয়নে পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তারা কমান্ডিং অফিসার (সিও) হিসাবে দায়িত্ব পালন করতেন। সম্প্রতি সিও হিসাবে সেখানে পদায়ন করা হয়েছে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের। তাই এপিবিএনের বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার পদে বেশ কয়েকটি পদ খালি হয়েছে। পুলিশ সদরে সংযুক্ত কয়েকজন কর্মকর্তাকে ওইসব ব্যাটালিয়নে এসপি পদে পদায়ন দেওয়া হতে পারে বলেও সূত্র নিশ্চিত করেছে।

পানির দাম বাড়তে পারে যত টাকা, এলাকাভিত্তিক নির্ধারণের প্রস্তাব

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বক্তব্য

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

জুন 17, 2026
মৌলভীবাজার সফর

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুন 17, 2026
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
Latest News
বক্তব্য

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

মৌলভীবাজার সফর

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa