Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ২৫ পৌর নির্বাচনে নৌকার টিকেট পেলেন যারা
জাতীয়

২৫ পৌর নির্বাচনে নৌকার টিকেট পেলেন যারা

By Sibbir OsmanNovember 28, 20202 Mins Read

২৫ পৌর নির্বাচনে নৌকার টিকেট পেলেন যারা

Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৫ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভার সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা নির্বাচনে (প্রথম ধাপ) মনোনীত প্রার্থীদের নামের তালিকা নিচে দেওয়া হলো:

রংপুর বিভাগের পঞ্চগড় পৌরসভায় জাকিয়া খাতুন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মো. কশিরুল আলম, দিনাজপুরের ফুলবাড়ীতে মো. খাজা মইন উদ্দীন, রংপুরের বদরগঞ্জে মো. আহাসানুল হক চৌধুরী ও কুড়িগ্রাম পৌরসভায় মো. কাজিউল ইসলাম।

রাজশাহী বিভাগের রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভায় মো. রবিউল ইসলাম, পবা উপজেলার কাটাখালী পৌরসভায় মো. আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী ও পাবনার চাটমোহর পৌরসভায় সাখাওয়াত হোসেন সাখো।

খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভায় আল মাছুম মুর্শেদ, খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভায় সনত কুমার বিশ্বাস ও চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।

বরিশাল বিভাগের বরগুনা জেলার বেতাগী পৌরসভায় এ. বি. এম. গোলাম কবির, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভায় আবদুল বারেক মোল্লা, বরিশালের উজিরপুরে মো. গিয়াস উদ্দিন বেপারী ও বাকেরগঞ্জে মো. লোকমান হোসেন ডাকুয়া।

ঢাকা বিভাগের মানিকগঞ্জ পৌরসভায় মো. রমজান আলী, ঢাকা জেলার ধামরাইয়ে গোলাম কবির ও গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মো. আনিছুর রহমান।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভায় এস.এম. ইকবাল হোসেন (সুমন) ও নেত্রকোনার মদন পৌরসভায় মো. আব্দুল হান্নান তালুকদার।

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভায় বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মো. মাসুদউজ্জামান মাসুক।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌরসভায় মেয়র পদে বদিউল আলমকে আওয়ামী লীগের নৌকা প্রতীক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের মনোনয়ন বোর্ড।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর ২৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা করে কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, ‘২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৫ পৌরসভার ভোটগ্রহণ করা হবে।’

এই নির্বাচনে রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময় ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa