
প্রাথমিকভাবে ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর ঘোষণা দেওয়া হলেও তার আগে ২০ ফেব্রুয়ারি আয়োজনের তথ্যও জানিয়েছিল বাংলা একাডেমি। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমর একুশে বইমেলা ২০২৬-এ কোনো প্যাভিলিয়ন থাকবে না। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতাদের সহযোগিতায় ইতোমধ্যে প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকেরা নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন।
১৯ ফেব্রুয়ারি যারা স্টলের জন্য আবেদন করেছেন, তাদের স্টল বিন্যাসের লটারি ২২ ফেব্রুয়ারি রাত ১০টায় অনুষ্ঠিত হয়েছে। প্রকাশকেরা ২৩ ফেব্রুয়ারি থেকে স্টল নির্মাণকাজ শুরু করবেন।
আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



