Advertisement
জুমবাংলা ডেস্ক :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জন সংসদ সদস্যের শপথ নেওয়া ও পদে থাকার বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ২৭ জুলাই ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি শুরু হয়।

লিভ টু আপিলকারীর আইনজীবীর সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আদালত আগামী রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।

আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া ও পদে থাকা নিয়ে ২০১৯ সালের ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম রিট করেন। দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদে নির্বাচিত ব্যক্তিরা শপথ নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে এই রিটে দাবি করা হয়।

শুনানি নিয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে একই বছর লিভ টু আপিল করেন রিট আবেদনকারী।

লিভ টু আপিল গত ১২ জুন আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে। সেদিন চেম্বার আদালত লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।

এর ধারাবাহিকতায় ২৩ জুলাই লিভ টু আপিলটি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। সেদিন প্রস্তুতির জন্য লিভ টু আপিলকারীর আইনজীবী সময়ের আরজি জানান। আপিল বিভাগ ২৭ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য তারিখ রাখেন। আজ বিষয়টি শুনানির জন্য কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে ছিল।

আজ শুনানিতে লিভ টু আপিলকারীর আইনজীবী মাহবুব উদ্দিন হাইকোর্টের দেওয়া রায় পড়ে শোনান।

মাহবুব উদ্দিন বলেন, ‘সংসদ সদস্য হয় পাঁচ বছরের জন্য। মেয়াদ শেষ হওয়ার ২৫ দিন আগেই পরবর্তী সংসদের সদস্যেরা শপথ নেন। মেয়াদ শেষের আগে পরবর্তী সংসদের সদস্যরা শপথ নিলেন, এটি কী হয়?’

আদালত বলেন, ‘আপনারাই নির্বাচন করেন। আপনারাই তো সংসদ সদস্য হন।’

শুনানির একপর্যায়ে মাহবুব উদ্দিন বলেন, ‘আজকের মতো থাক। প্রস্তুতির জন্য সময় চান তিনি।’

তখন আদালত বলেন, বিষয়টি শুনানির জন্য চেম্বার আদালতে উপস্থাপন করেছিলেন?

তখন মাহবুব উদ্দিন বলেন, ‘আমি।’

তখন আদালত বলেন, ‘আপনার প্রস্তুতি আছে। তাই তো শুনানির জন্য নির্ধারণের আবেদন করেছেন। বিষয়টি আগামী রোববার কার্যতালিকায় আসবে।’

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা ২০১৯ সালের ৩ জানুয়ারি শপথ নেন। এরপর ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হয়।

অনাস্থা ভোটের মুখে নরেন্দ্র মোদি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.