
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকিরের দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এ বিষয়ে আইন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
গত ১৮ অক্টোবর আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকিরের দাখিলকৃত পদত্যাগপত্র দু’টি গ্রহণ করেছেন।
এর আগে গত ১১ অক্টোবর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।
Advertisement
ওই দিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির বলেন, ‘একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত। এর বাইরে কিছু হয়নি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



