
বাংলাদেশ সময় বেলা পৌনে ১২টায় বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের আগামী দুই সপ্তাহ আশকোনা হজক্যাম্পে রাখা হবে।
এদিকে দেশে ফিরতে পেরে সন্তোষ জানিয়েছেন বাংলাদেশিরা। অনেকেই ফিরেছেন পরিবারসহ। এ ফ্লাইটে ৩১৬ জন ফেরার কথা থাকলেও শরীরের তাপমাত্রা বেশি থাকায় দু’জনকে উহানে রেখে আসা হয়।
চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে। শুধু চীনেই এ ভাইরাসে আক্রান্ত হযেছেন ১১ হাজার ৭৯১ জন। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৪৩ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



