Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ২ পুলিশের প্রেম, অতঃপর ভয়ঙ্কর পরিণতি
জাতীয়

২ পুলিশের প্রেম, অতঃপর ভয়ঙ্কর পরিণতি

By iNews DeskJuly 11, 20202 Mins Read

২ পুলিশের প্রেম, অতঃপর ভয়ঙ্কর পরিণতি

Advertisement
রাজশাহীতে সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে মিতা খাতুন (২৫) নামে এক নারী কনস্টেবল আত্মহত্যা করেছেন। ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

নিহত মিতা খাতুন রাজশাহী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি মহানগরীর চন্দ্রিমা থানাধীন কেচুয়াতৈল পাইকপাড়া এলাকার মো. মুনসুর রহমানের মেয়ে।

একই থানায় কর্মরত কনস্টেবল শরিফুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। পুলিশ লাইন্স থেকে প্রেষণে দুজনেই এয়ারপোর্ট থানায় এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গত ২৬ জুন থানার এসআই তবারক হোসেনের করোনা শনাক্ত হয়। ওই সময় তার সংস্পর্শে আসা পাঁচ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদের মধ্যে মিতা খাতুনও ছিলেন। হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন ৩০ জুন সকালে তিনি নিজ বাড়িতে বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্বজনরা। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরের দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়।

ওসি আরও বলেন, থানার কম্পিউটার অপারেটরের দায়িত্বে থাকা কনস্টেবল শরিফুল ইসলামের সঙ্গে মিতা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েনের জেরে বিষপান করেন তিনি। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa