দায়িত্বে

Advertisement

দীর্ঘ ১২ বছর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান।

সোমবার (০৪ মে) বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে এ তথ্য জানানো হয়।

ঢাকার পুলিশ অফিসার্স মেসে ৩০তম বিসিএস (পুলিশ) অফিসারদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন সংক্রান্ত আলোচনা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হলে কমিটি গঠন করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, সহ-সভাপতি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মদ আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আজমিলা নাসরীন চৌধুরী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রোকনুজ্জামান সরকার এবং ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, সিলেট র‍্যাব-৯,এর অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এবং পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: ফজলুর রহমান। সহ-সাংগঠনিক সম্পাদক পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসীনা ফেরদৌস, মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী হমায়ূন রশীদ এবং গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের।

অর্থ-সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন এবং দপ্তর সম্পাদক এসবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকিরুল হাসান।

নতুন কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জানান, আমাদের লক্ষ্য হলো একটা ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকতার সহিত সাধ্যানুযায়ী ভূমিকা পালন। এই কমিটি দেশপ্রেমের স্পিরিট’কে অন্তরে ধারণ করে দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে ও ন্যায়ানুগ সমাজ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

আর সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান জানান, বাংলাদেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোর লক্ষ্যে কাজ করতে আমরা বদ্ধপরিকর। জনকল্যাণে আত্মনিয়োগের পাশাপাশি পুলিশ সদস্যের সার্বিক কল্যাণেও কাজ করবে এই কমিটি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.