
মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে দলের নাম ঘোষণা করেন নুর। তাদের দলের স্লোগান হচ্ছে— ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।
দলটির আহ্বায়ক করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে।
গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ— এই চারটি মূলনীতির ভিত্তি করে দলটির রাজনৈতিক কাজ পরিচালিত হবে। মূলনীতি ও দলের উদ্দেশ্য এবং ২১ দফা পড়ে শুনান রাশেদ খান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
এছাড়া দলটির ৮২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির সদস্য সচিব করা হয়েছে নুরকে। আর কমিটির যুগ্ম-আহ্বায়ক হয়েছেন রাশেদ খান, ফারুক হাসান, সোহরাব হোসেন, আবু হানিফ ও মাহফুজুর রহমান খান।
এর আগে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে দলটির নেতাদের উত্থান ঘটে। এসময় তারা গড়ে তুলেন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠন। এরপর বিভিন্ন দাবিতে আন্দোলন সংগ্রাম করে দলটির নেতারা।
গতবছর নতুন রাজনৈতিক দল করার ঘোষণা দেন নুরুল হক নুর। এজন্য গঠন করেন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদসহ বেশ কয়েকটি অঙ্গ সংগঠন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



