Advertisement
জুমবাংলা ডেস্ক : পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৩০টি পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। এছাড়াও তিনটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ধানের শীষের প্রার্থীরা হলেন- রংপুরের হারাগাছা পৌরসভায় মোনায়েম হোসেন ফারুক, জয়পুরহাট পৌরসভায় শামছুল হক, বগুড়া পৌরসভায় রেজাউল করিম বাদশা, চাঁপাইনবাবগঞ্জ নাচোলে মাসউদা আফরোজ হক (সূচি), রাজশাহীর চারঘাটে জাকিরুল ইসলাম, দূর্গাপুরে জার্জিস হোসেন (সোহেল), ঝিনাইদহের মহেশপুরে আমিরুল ইসলাম খান, কালীগঞ্জে মাহবুবার রহমানকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

যশোরের কেশবপুরে আব্দুস সামাদ বিশ্বাস, যশোর পৌরসভায় মারুফুল ইসলাম, ভোলা পৌরসভায় হারুন অর রশিদ, ভোলার চরফ্যাশনে হুমায়ুন কবির, জামালপুরের দেওয়ানগঞ্জে সাদেক আকতার নেওয়াজী, ইসলামপুরে রেজাউল করিম ঢালী, মাদারগঞ্জে আব্দুল গফুর, জামালপুর পৌরসভায় শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহের নান্দাইলে এ.এফ.এম আজিজুল ইসলাম, কিশোরগঞ্জের ভৈররে মো. শাহীন, মানিকগঞ্জের সিংগাইরে খোরশেদ আলম ভূইয়া মনোনীত হয়েছেন

মাদারীপুরের শিবচরে রফিকুল ইসলাম, মাদারীপুর পৌরসভায় জাহান্দার আলী মিয়া, হবিগঞ্জ পৌরসভায় এনামুল হক সেলিম, চাঁদপুরের মতলবে এনামুল হক বাদল, শাহরাস্তিতে ফারুক হোসেন মিয়াজী, লক্ষ্মীপুরের রায়পুরে এ.বি.এম. জিলানী, চট্টগ্রামের মীরসরাইয়ে নুর মোহাম্মদ, বারইয়ারহাট পৌরসভায় দিদারুল আলম মিয়াজী, রাউজানে আবু জাফর চৌধুরী, রাঙ্গুনিয়ায় হেলাল উদ্দিন শাহ, নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় শওকত চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

তিনটি উপজেলা পরিষদে ‘চেয়ারম্যান’ পদে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন- রাজশাহীর পবা উপজেলায় মামুনুর সরকার, ঝিনাইদহের শৈলকুপায় মো. হুমায়ুন বাবর ও ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদে গোলাম মনসুর (নান্নু)।

এছাড়া পটুয়াখালী জেলার কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদে ‘চেয়ারম্যান’ পদের মনোনয়নে জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করেছে বিএনপি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.