Advertisement

জুমবাংলা ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বর থেকে অবসরে যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আইজিপি
প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে অবসর দেওয়া হলো। এ অবস্থায় আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন (মূলত অবসর)।

প্রসঙ্গত, বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিলে আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পরে ওই বছরের মে মাসে দায়িত্ব নেন। এর আগে তিনি এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর: বয়সে ছাড় পেলেন চাকরিপ্রার্থীরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.