Advertisement

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন বাক্সবন্দী থাকা মেয়েদের ফুটবল লিগ ডিসেম্বরে চালুর কথা জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে এ বছর আর সেটি মাঠে গড়াচ্ছে না। বৃহস্পতিবার বাফুফের মহিলা ফুটবল কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে ৩১ জানুয়ারি মেয়েদের ফুটবল লিগ চালুর।

মেয়েদের ফুটবল লিগ সর্বশেষ আয়োজিত হয়েছিল ২০১৩ সালে। এরপর আর তা আলোর মুখ দেখেনি। জাতীয় লিগ হয়েছিল ২০১৬ সালে। আর ২০১২ সালে একবারই মেয়েদের করপোরেট লিগ আয়োজন করেছিল বাফুফে। অর্থাৎ মেয়েদের ঘরোয়া ফুটবল মাঠে নেই দীর্ঘ দিন।

বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক পর্যায় থেকে সাফল্য আনলেও ঘরোয়া কাঠামো তাই গড়ে ওঠেনি মোটেও। তবে বাফুফে আরো একবার লিগ নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে। প্রতিবছর মেয়েদের লিগ একটা নির্দিষ্ট সময়ে আয়োজন করতে চায় তারা। এদিন বাফুফের মহিলা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে প্রতি বছর সেপ্টেম্বরে মেয়েদের লিগ আয়োজনের।

আর জানুয়ারিতে যে লিগ আয়োজন হবে সেখানে অংশ নিতে পাঁচটি দল এরই মধ্যে সম্মতি জানিয়েছে বলে জানায় বাফুফের মহিলা ফুটবল কমিটি। দলগুলো হলো- বসুন্ধরা কিংস, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, এফসি উত্তরবঙ্গ ও বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব।

১১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি লিগের দল বদল অনুষ্ঠিত হবে। লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।

এদিন বাফুফের মহিলা ফুটবল কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.