Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ৩৪৭ করেও নিউ জিল্যান্ডের তাণ্ডবে হারল ভারত
খেলাধুলা

৩৪৭ করেও নিউ জিল্যান্ডের তাণ্ডবে হারল ভারত

By Sibbir OsmanFebruary 5, 2020Updated:February 5, 20202 Mins Read

স্পোর্টস ডেস্ক : টোয়েন্টি সিরিজে সফরকারী ভারতের বিপক্ষে একটি ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিক নিউ জিল্যান্ড। টানা দুই ম্যাচ সুপার ওভারে গিয়ে হার আর হোয়াইটওয়াশের যন্ত্রণা বুকে নিয়েই ওয়ানডে সিরিজ শুরু করেছে কিউইরা। মনে হচ্ছিল, হ্যামিল্টনে সিরিজের প্রথম ওয়ানডেতেও ভাগ্য বদল বোধ হয় হবে না স্বাগতিকদের।
৩৪৭ করেও নিউ জিল্যান্ডের তাণ্ডবে হারল ভারত

Advertisement

শ্রেয়াস আয়ারের সেঞ্চুরিতে ভর করে যে ৪ উইকেটে ৩৪৭ রানের পাহাড়সম সংগ্রহই গড়েছিল ভারত। নিউ জিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪৮ রানের, যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই যেটা কঠিন এক চ্যালেঞ্জ।

তবে এবার আর ভড়কে যায়নি কিউইরা। ভারতীয় বোলারদের হতাশায় ডুবিয়ে এত বড় লক্ষ্যও সহজে পাড়ি দিয়েছে কেন উইলিয়ামসনের দল। ২ ওভার হাতে রেখে ৪ উইকেটের সহজ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিউ জিল্যান্ডকে ভালো একটা সূচনা এনে দেন দুই ওপেনার মার্টিন গাপটিল আর হেনরি নিকোলস। ৯৪ বলের উদ্বোধনী জুটিতে তারা তুলেন ৮৫ রান। ৩২ রান করা গাপটিলকে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন শার্দুল ঠাকুর।

এরপর মাত্র ৯ রান করে কুলদ্বীপ যাদবের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন টম ব্লান্ডেল। তবে রস টেলরকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন নিকোলস। ৮২ বলে ৭৮ রান করে ইনিংসের ২৯তম ওভারে রানআউটের শিকার হন নিকোলস। ১৭১ রানে ৩ উইকেট হারায় কিউইরা।

তবে চতুর্থ উইকেটে ১৩৮ রানের দুর্দান্ত এক জুটিতে দলকে সহজ জয়ের পথ তৈরি করে দেন টেলর আর টম লাথাম। একটা সময় ৩ উইকেটেই ৩০৯ রান তুলে ফেলে নিউ জিল্যান্ড। ঝড়ো ব্যাটিং করা লাথামকে শেষতক সাজঘরের পথ দেখান কুলদ্বীপ। ৪৮ বলে ৮ বাউন্ডারি আর ২ ছক্কায় কিউই এই ব্যাটসম্যান যখন ৬৯ রান নিয়ে ফিরছেন, জয় তখন বলতে গেলে কিউইদের হাতের নাগালে।

এরপর ৪৬তম ওভারে দুটি উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছিল নিউ জিল্যান্ড। তবে রস টেলরের সঙ্গে বাকি সময়টায় সহজেই রান তাড়ায় শেষ করেছেন মিচেল স্যান্টনার। ৯ বলে ১২ রানে অপরাজিত থাকেন তিনি। জয়ের নায়ক টেলর শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০৯ রানে। ৮৪ বলের হার না মানা ইনিংসটিতে অভিজ্ঞ এই ব্যাটসম্যান ১০টি চারের সঙ্গে মারেন ৪টি ছক্কা।

এর আগে শ্রেয়াস আয়ারের সেঞ্চুরি আর বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৩৪৭ রানের বড় সংগ্রহ পায় ভারত। আয়ারের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ইনিংসটি ছিল ১০৩ রানের। ১০৭ বলের ইনিংসে ১১টি চার আর ১টি ছক্কা হাঁকান তিনি। ৬৩ বলে ৫১ করেন কোহলি। আর ৬৪ বলে ৩ চার আর ৬টি ছক্কায় ৮৮ রানের ঝড়ো এক ইনিংস খেলে অপরাজিত থাকেন রাহুল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa