Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ যশোরে ৩৫ দিনে ৮ জন এইডসে আক্রান্ত!
খুলনা জাতীয় বিভাগীয় সংবাদ

যশোরে ৩৫ দিনে ৮ জন এইডসে আক্রান্ত!

By Saiful IslamSep 7, 2022, 9:43 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : যশোরে হঠাৎ করেই বেড়েছে মরণব্যাধি এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৩৫ দিনে জেলায় মোট ৮ জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিকে সতর্ক হওয়ার বার্তা বলে মনে করেছেন তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালের এইচটিসি সেন্টারে ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি এইচআইভি ভাইরাস পরীক্ষা শুরু হয়। সে সময় থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত মোট ২ হাজার ৯৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

চলতি বছরের আগস্ট মাসে এ জেলায় ৪ জনের শরীরে এইডসের জীবাণু পাওয়া গেছে। চলতি সেপ্টেম্বরের প্রথম চারদিনেই ৪ জনের শরীরে এইচআইভি জীবাণু শনাক্ত হয়েছে। অর্থাৎ গত ৩৫ দিনে জেলায় মোট ৮ জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। এসব রোগীদের যশোর জেনারেল হাসপাতালের এইচআইভি-এইডস পরীক্ষা কেন্দ্র (এইচটিসি) সেন্টারে পরীক্ষা করা হয়েছে।

সূত্র জানায়, ১ সেপ্টেম্বর থেকে চারদিনে ৩০ জনের এইডস পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের শরীরে এইডসের জীবাণু শনাক্ত হয়। এর আগে আগস্ট মাসে ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে এইচআইভি ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এখন পর্যন্ত পুরো জেলায় এইডস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের গত ৬ সেপ্টেম্বর ৩০ জনের রক্ত পরীক্ষা করে তিনজনের এবং ৪ সেপ্টেম্বর একজনের শরীরে এইডস শনাক্ত হয়। পরদিন ৫ সেপ্টেম্বর ৫ জনকে পরীক্ষা করা হলে তাদের শরীরে এইডস ভাইরাসের সন্ধান মেলেনি। এর আগে গত আগস্ট মাস জুড়ে ১৩২ জনের রক্ত পরীক্ষা করা হয়। এর মধ্যেও ৪ জনের শরীরে এইচআইভি-এইডসের জীবাণু পাওয়া গিয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, ৪, ৭, ১৬ ও ২৯ আগস্ট প্রতিদিন একজনের করে শরীরে এইচআইভি শনাক্ত হয়।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আক্তারুজ্জামান বলেন, ‘এইডস আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তা জনসাধারণের জন্যে একটি সতর্কবার্তা বা অ্যালার্ম। আক্রান্তদের অনেকেই ভারত এবং বাংলাদেশ বসবাস করেন। চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে ৮ জনের শরীরে এইডস শনাক্ত হয়েছে যেটা বিশেষজ্ঞদের কাছে অস্বাভাবিক এবং সতর্কবার্তা বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত এ জেলায় মোট ১৭ জন এইডস আক্রান্ত রোগী রয়েছ ‘। তিনি আরও জানান, ‘যশোর ২৫০ শয্যা হাসপাতালে সরকারিভাবে চিকিৎসার জন্যে থেরাপি সেন্টার নেই। খুলনা মেডিকেল কলেজে এ সেন্টার আছে, সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে’।

সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, উদ্বেগজনক হারে বাড়ছে যশোরের এইডস রোগীর সংখ্যা। গত ৩৫ দিনে যশোরের ৮ জনের শরীরে এইডস শনাক্ত হয়েছে। তারা সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইতোমধ্যে আমরা জরুরি ভিত্তিতে এইডস রোগীদের চিকিৎসা কেন্দ্রের জন্য আবেদন করেছি। খুব দ্রুত আমরা যশোরে এইডস রোগীদের চিকিৎসা করবো। তিনি আরও বলেন, সীমান্ত এলাকা হওয়ায় আমরা ঝুঁকিতে আছি বেশি। আমরা দ্রুত পরীক্ষা-নিরীক্ষা বৃদ্ধির ব্যবস্থা করার প্রস্তুতি নিচ্ছি।’

ডিসেম্বর মাসেই চালু হচ্ছে বাংলাদেশের প্রথম মেট্রোরেল

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at ZoomBangla iNews with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিন বৃষ্টি থাকবে নাকি তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর

May 22, 2026, 11:16 PM Asia/Dhaka
Logo

নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

May 22, 2026, 10:32 PM Asia/Dhaka
Latest News
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিন বৃষ্টি থাকবে নাকি তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর

Logo

নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

Fish-Market

ঈদ সামনে রেখেও ঊর্ধ্বমুখী মাছের বাজার

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

Asif Mahmud

আপনারা ভায়োলেন্স বেছে নিলে, আমরাও বাধ্য হব : আসিফ

ramisa

কেন রামিসা হত্যা, পুলিশ ও পরিবার যা বলছে

rab

সিলেটে রোমহর্ষক ঘটনা: ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

মানুষের মূত্র

ইউরিয়ার বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে মানুষের মূত্র

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp