Advertisement
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন। ভারতের বিপক্ষে চলমান টেস্টসহ সবশেষ ৩ টেস্টেই সেঞ্চুরি করেছেন এই ব্যাটসম্যান।

গত মাসে শ্রীলংকা সফরে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পরপর দুই টেস্টে ২২৮ ও ১৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জো রুট। শ্রীলংকা থেকে ভারত সফরে এসেও ফর্মের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন ইংলিশ এই অধিনায়ক।

ভারতের বিপক্ষে সেঞ্চুরির মাধ্যমে ক্যারিয়ারের ১০০তম টেস্টে ২০তম সেঞ্চুরি তুলে নেন রুট। ১৯৭ বল খেলে ১৪ চার ও এক ছক্কায় ১২৮ রানে অপরাজিত আছেন জো রুট।

টানা ৩ টেস্টে সেঞ্চুরি করার মধ্য দিয়ে ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসন ও ডেভিড গাওয়ারকে ছাড়িয়ে গেছেন জো রুট।

১০৪ টেস্টে অংশ নিয়ে কেভিন পিটারসন করেন ৮ হাজার ১৮১ রান। ১০০তম টেস্ট খেলা রুটের সংগ্রহ ৮ হাজার ৩৭৭ রান। ১১৭ টেস্টে অংশ নিয়ে ৮ হাজার ২৩১ রান করেন ডেভিড গাওয়ার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.