Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৩ বছরে ২৫০ ইজিবাইক ছিনতাই
অপরাধ-দুর্নীতি

৩ বছরে ২৫০ ইজিবাইক ছিনতাই

By Saiful IslamSeptember 30, 20213 Mins Read
Advertisement


জুমবাংলা ডেস্ক : বেশ পরিপাটি হয়ে অটোরিকশার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক। একটি অটোরিকশা থামতেই তিনি উঠে পড়লেন আর বাড়ির প্রধান ফটকে থাকা দারোয়ানের জন্য অপেক্ষা করছেন।

একটু পরেই দারোয়ান ফিরে আসলে রাগ করে বললেন, কেন গেট খোলা রেখে সে পাশের দোকানে গিয়েছিল। বকঝকার পর তিনি অটোরিকশার ড্রাইভারকে গন্তব্যে যেতে বললেন। ২-৩ মিনিট যাওয়ার পরই ওই ভদ্রলোকের মোবাইলে ফোন আসে এবং তিনি জরুরি কাগজ ফেলে এসেছেন বলে জানা গেল।

অটোরিকশার ড্রাইভারকে বললেন সেই দারোয়ানের কাছ থেকে কাগজপত্রগুলো নিয়ে আসতে। ড্রাইভার তার বাহনটি রাস্তার পাশে রেখে গিয়ে দেখেন দারোয়ান সেখানে নেই। খানিক পর এসে দেখলেন সেখানে ওই বাড়ির মালিকও নেই, তার অটোরিকশাটিও নেই।

মূলত বাড়ির মালিক আর দারোয়ান সেজে অভিনয় করা ওই দুইজনই ছিল অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্য। শুধু এমন কৌশলই নয়, এই চক্রে রয়েছে ভয়ঙ্কর খুনিও। যারা চালককে খুন করেও ছিনিয়ে নেয় অটোরিকশা, ইজিবাইক বা সিএনজি অটোরিকশাও।

এমন চক্রের ভয়ঙ্কর ৬ সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। নারায়ণগঞ্জ, ঢাকা ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্রসহ ৫টি চোরাই অটোরিকশার গ্যারেজের সন্ধান মিলেছে।

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানিয়েছেন, গত ৬ সেপ্টেম্বর ফতুল্লার নরসিংহপুর কাউয়াপাড়ার জাহাঙ্গীরের গ্যারেজ থেকে মিশুক নিয়ে বের হয়ে নিখোঁজ হন চালক আব্দুল কুদ্দুস। এ ব্যাপারে তার স্ত্রী রীনা খাতুন একটি মামলা করেন এবং পিবিআই মামলটির তদন্তভার গ্রহণ করে। তদন্তে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য।

পরবর্তীতে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও আড়াইহাজার, নীলফামারীর ডিমলা এবং ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বন্দরের শাহ আলম (৩৮), সিদ্ধিরগঞ্জের হালিম (৪২), পিরোজপুরের মো. শহিদুল (৩২), বরগুনার বাদশা (৪৭), সোনারগাঁয়ের মো. আসলাম (৩০) এবং মো. মনিরকে (৪০) গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃত আসামি শাহ আলমের কাছ থেকে নিখোঁজ মিশুক চালক কুদ্দুসের মোবাইল এবং ছিনতাই কাজে ব্যবহার করা একটি ডাবল ডেগার (সুইচ গিয়ার চাকু) জব্দ করা হয়। এরপর তার দেয়া তথ্যমতে বাকিদেরও গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা মূলত ৮-১০ জনের একটি গ্রুপ নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় অটোরিকশা-ইজিবাইক, অটোমিশুক ছিনতাই করে।

পুলিশ সুপার আরও জানান, এ চক্রের সদস্যরা ৩টি পদ্ধতিতে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। প্রথমত তারা কোনো বাড়ির মালিক ও দারোয়ান সেজে অটোরিকশা বা সিএনজি চুরি করে। এছাড়াও তারা যে অটোরিকশাটি টার্গেট করে সেখানে কোট-টাই পরিহিত সাহেব হিসেবে অটোরিকশার যাত্রী সাজে, অন্য আরও দুইজন সাহেবের বন্ধু হিসেবে অটোরিকশায় উঠে চালকের চাহিদামতো ভাড়ায় রাজি হয়ে চক্রের পূর্বপরিকল্পিত স্থানে যেতে বলে।

পথিমধ্যে তারা সুবিধাজনক স্থানে নেমে ড্রাইভারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য ড্রাইভারকে চা খাওয়ার প্রস্তাব দেয়। ওই সময় তারা সু-কৌশলে ড্রাইভারের চায়ের মধ্যে চেতনানাশক/ উচ্চক্ষমতা সম্পন্ন ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ড্রাইভার আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়লে ছিনতাইকারী চক্রের পূর্বনির্ধারিত প্রশিক্ষিত ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে এই চক্রের সবচেয়ে ভয়ঙ্কর কৌশলটি হলো চালককে হত্যা করা।

অটোরিকশা ভাড়া করে তাদের পূর্বনির্ধারিত স্থানে যাওয়ার চেষ্টাকালে কখনো যদি ওই ড্রাইভার ছিনতাই চক্রের কৌশল বুঝে ফেলে কিংবা কোনো সন্দেহ তৈরি হয় তখন ওই ড্রাইভার তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যেতে চাইলে ছিনতাই চক্রের সদস্যরা প্রথমে উক্ত ড্রাইভারকে ভয়ভীতি দেখিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা করে। পরবর্তীতে গাড়ির ড্রাইভার ছিনতাই চক্রকে গাড়ীটি ছিনতাইয়ে বাধা দিলে তাৎক্ষণিক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত অথবা অর্ধমৃত অবস্থায় ফেলে দিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।

পিবিআই সূত্র জানায়, জিজ্ঞাসাবাদকালে তারা প্রাথমিকভাবে স্বীকার করে যে, তারা প্রায় ৩ বছর যাবত অনুমান ২৫০টির বেশি ইজিবাইক এবং অটোরিকশা ছিনতাই করেছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নিকুঞ্জ-১ সংলগ্ন জলাশয় ভরাট

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিকুঞ্জ-১ সংলগ্ন জলাশয় ভরাট, মারাত্মক ঝুঁকিতে পরিবেশ

February 5, 2026
হিসান রহমান

তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

January 29, 2026
Dodok

দুদকের জালে রূপায়ণ ও রাজউকের ৪৩ জন, দখল ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ

January 26, 2026
Latest News
নিকুঞ্জ-১ সংলগ্ন জলাশয় ভরাট

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিকুঞ্জ-১ সংলগ্ন জলাশয় ভরাট, মারাত্মক ঝুঁকিতে পরিবেশ

হিসান রহমান

তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

Dodok

দুদকের জালে রূপায়ণ ও রাজউকের ৪৩ জন, দখল ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ

মরদেহ

কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রানা প্রতাপ হত্যা

যশোরে গুলি করে রানা প্রতাপ হত্যার ঘটনায় যুবক আটক

স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর সেই স্কুলছাত্রী খুন

স্কুলছাত্রী

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় র‍্যাবের অভিযান, হোটেলকর্মী মিলন গ্রেফতার

dudok

ময়মনসিংহে এডিপির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাৎ

sahriar alam

স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

said kokhon

সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.