Advertisement
জুমবাংলা ডেস্ক : মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে তিন বিভাগে বৃষ্টিপাত বাড়বে। আর চার বিভাগের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আজ দিনভর খরতাপ আর যানজটে নাকাল ছিল রাজধানীবাসী। সন্ধ্যার পর বৃষ্টি আর বাতাস স্বস্তি এনে দিলেও আগামীকালের (শুক্রবার) আবহওয়া পরিবর্তন আসার সম্ভবনা নেই।

বৃষ্টিপাত বাড়লে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকার তামপাত্রা ছিল ৩৫ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক পাঁচ ডিগ্রি, যশোরে ৩৫ দশমিক ছয় ডিগ্রি ও বরিশালে ৩৪ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ১৩৭ মিলিমিটার।

আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এ অবস্থায় আগামী শুক্রবার চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.