Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৩ হাজার পরিবারে খাবার দিচ্ছে সিএমপি
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

৩ হাজার পরিবারে খাবার দিচ্ছে সিএমপি

By Saiful IslamMarch 30, 20202 Mins Read

৩ হাজার পরিবারে খাবার দিচ্ছে সিএমপি

Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দশদিনের সাধারণ ছুটির মধ্যে উপার্জনহীন হয়ে পড়া ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগর পুলিশের এই উদ্যোগে সহায়তা করছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান কবির স্টিল রি-রোলিং মিলস (কেএসআরএম) লিমিটেড।

সোমবার (৩০ মার্চ) থেকে সিএমপির দক্ষিণ জোনের চার থানার অধীন দরিদ্র পরিবারগুলোতে এই ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এদিন দুপুরে নগরীর লাভলেইনে একটি কমিউনিটি সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার মাহবুবর রহমান।

এ সময় সিএমপি কমিশনার বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে আমরা জনসমাগম ঘটিয়ে ত্রাণ বিতরণ করতে চাই না। আমাদের পুলিশ সদস্যরা নগরবাসীর বাসায় বাসায় গিয়ে ত্রাণ পৌঁছে দিয়ে আসবে। নগরবাসীকে শুধু অনুরোধ করব- আপনারা ঘরে থাকুন। সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে যে নিদের্শনা দিয়েছে, সেটা মেনে চলুন। নিজেকে নিরাপদ রাখুন এবং দেশকে নিরাপদ রাখুন।’

নগরবাসীর উদ্দেশে সিএমপি কমিশনার আরও বলেন, ‘আমরা ২৪ ঘণ্টা হটলাইন সেবা চালু রেখেছি। প্রতিটি থানায় একটি করে হটলাইন আছে। সিএমপির একটি হটলাইন আছে, যার নম্বর ০১৪০৪০০৪০০। আপনারা এরই মধ্যে জেনেছেন হটলাইনে ফোন পেয়ে আমাদের থানার ওসির গাড়ি গিয়ে রোগীকে হাসপাতাল পৌঁছে দিয়েছে। যার যেখানে যা প্রয়োজন আমাদের বলুন। তবুও ঘরে অবস্থান করুন।’

নগরবাসীকে সহায়তায় কেএসআরএম’র উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘সমাজে অনেক বিত্তশালী আছেন। তাদের প্রতি আহ্বান- গরীব, অসহায়, কর্মহীন মানুষের পাশে দাঁড়ান।’

সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে- প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, দেড় কেজি পেয়াজ-রসুন, আধা কেজি লবণ, ১ লিটার তেল ও ১টি সাবানসহ সর্বমোট ১৯ কেজি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। এসব পণ্য পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন, বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন, চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন এবং সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী ছিলেন।

এদিকে কেএসআরএম’র মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম জানিয়েছেন, সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই কেএসআরএম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মহীন ২ হাজার ৩০০ পরিবারের কাছে মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদের’ মাধ্যমে প্রতিটি পরিবারকে ১ হাজার টাকা করে দিয়েছে। এর আগে ঘরে ঘরে গিয়ে কেএসআরএম প্রতিনিধরা সবার মোবাইলে নগদ অ্যাকাউন্ট চালু করে ডাটাবেইজ প্রস্তুত করেছে। সূত্র : সারাবাংলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa