জালিয়াতির অভিযোগ

Advertisement
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের ৪০টি ভোটকেন্দ্রের ফলাফল জালিয়াতির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম। তিনি ফল পুনর্গণনা ও ফলাফল স্থগিতের দাবিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। পরে পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম অভিযোগ করেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সময় অনিয়ম করা হয়েছে। ভোটারদের নির্ধারিত প্রতীকে সিল দেওয়ার পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কৌশলে ভোটারদের হাতে গোল সিল সরবরাহ করেন। ওই গোল সিল দিয়ে ভোট দেওয়ার পর ফলাফল ঘোষণার সময় এসব ব্যালট উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা এ ঘটনার সঙ্গে জড়িত। বিভিন্ন অনিয়মের মাধ্যমে কৌশলে ধানের শীষ প্রতীককে পরাজিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

গণভোটের ভুল তথ্য সংশোধন করল ইসি

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তিনি বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

এ সময় তিনি আরও জানান, প্রায় ৪০টি ভোটকেন্দ্রের ফলাফল প্রদান না করে প্রশাসনের সহযোগিতায় দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্র ত্যাগ করেন। পরে তাঁর সমর্থকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে ফলাফল বাতিল ও পুনর্গণনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.