
এবারের বিসিএসে ২ হাজার ১৩৫ জনকে নিয়োগ দেয়া হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসি সূত্রে জানা গেছে।
৪১তম বিসিএস এর বিজ্ঞপ্তির জন্য ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসিকে নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বিজ্ঞপ্তি প্রকাশ করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে পিএসসি।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই এটি পিএসসির ওয়েবসাইটসহ বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশ করা হবে।’
পিএসসি চেয়ারম্যান নির্দিষ্ট করে দিন-তারিখ না বললেও কয়েকটি সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষ দিন এটি প্রকাশ করা হতে পারে। কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। সূত্র : সময়টিভি অনলাইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



