Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৪ অক্টোবর থেকে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট
জাতীয়

৪ অক্টোবর থেকে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট

By Saiful IslamOctober 3, 20202 Mins Read

৪ অক্টোবর থেকে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। আগামী ৪ অক্টোবর থেকে এ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসও শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিমান আশা করছে, যুক্তরাজ্যের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও ইউরোপগামী বিভিন্ন দেশের ভ্রমণপিপাসু, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বিমান বহরের আধুনিক এ উড়োজাহাজগুলোতে ভ্রমণে আকৃষ্ট হবে।

হাইকমিশন জানায়, ৪ অক্টোবর সিলেট থেকে স্থানীয় সময় সকাল ১০ টায় ছেড়ে এসে একই দিন লন্ডন সময় বকিাল ৪ টা ৫০ মিনিটে হিথ্রো বিমান বন্দরে অবতরণ করবে। ওইদনি সন্ধ্যায় ৬টা ২০ মিনিটে হিথ্রো বিমান বন্দর থেকে ছেড়ে পরদিন ৫ অক্টোবর সকাল ৯টা ৪০ মিনিটে সিলেট বিমান বন্দরে পৌঁছবে।

এই সময়সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর পর্যন্ত প্রতি রবিবার ফ্লাইটটি সিলেট-লন্ডন রুটে চলাচল করবে। এরপর ২৫ অক্টোবর থেকে প্রতি রবিবার ও বুধবার সপ্তাহে দুইটি ফ্লাইট এই রুটে নিয়মিত চলাচল করবে।

সিলেট-লন্ডন রুটে বিমানের ফ্লাইট চালু নিয়ে আজ শুক্রবার যুক্তরাজ্যের স্থানীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

হাইকমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ অক্টোবর থেকে প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু করে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের বহু বছরের দীর্ঘ-প্রতীক্ষীত একটি প্রত্যাশা পূরণ করেছেন।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ৪ অক্টোবর সকাল ৯টায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠেয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

এতে আরও বলা হয়, রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির বর্তমান উড়োজাহাজের বহর পূর্বের যেকোনো সময়ের তুলনায় অত্যাধুনিক ও তারুণ্যদীপ্ত। বহরে রয়েছে ছয়টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ। প্রতিটি উড়োজাহাজে রয়েছে উন্নত যাত্রীসেবা সম্বলিত সব সুযোগ-সুবিধা।

বিমানের মোবাইল অ্যাপস, সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমানের ওয়েবসাইট ও বিমানের কল সেন্টার (০১৭৭৭৭১৫৬১৩-১৬) থেকে সিলেট-লন্ডন-সিলেটসহ বিমানের সব রুটের সিডিউল ফ্লাইটের টিকেট কেনা যাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa