দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। নির্বাচন স্থগিতের প্রতিবাদে সারাদেশে ৪দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাতে ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
ঘোষিত কর্মসূচিসমূহ-
২০ জানুয়ারি: দেশের সকল ক্যাম্পাসে মানববন্ধন ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল
২১ জানুয়ারি: সকল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল
২২ জানুয়ারি: সকল উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল
২৩ জানুয়ারি: ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল
আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ শাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, ভরি ২ লাখ ৩৮ হাজার
ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, নির্বাচন কমিশন শাকসু নির্বাচনের যে অনুমোদন দিয়েছিলেন; তা চার সপ্তাহের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। এর ফলে আগামীকাল শাকসু নির্বাচন হবে না। চার সপ্তাহ পর যে কোনো দিন শাকসু নির্বাচন হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


