Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৪ বছরেই বাবা হয়েছেন তিনি!
জাতীয়

৪ বছরেই বাবা হয়েছেন তিনি!

By Shamim RezaJune 12, 20212 Mins Read

৪ বছরেই বাবা হয়েছেন তিনি!

Advertisement

জুমবাংলা ডেস্ক : শহর আলী। বয়স ৫৮। স্ত্রী ঝর্ণা বেগম। বয়স ৬৯। এই দম্পতির একমাত্র সন্তান স্বপন। সন্তানের বয়স ৫৪। হিসাব অনুযায়ী, চার বছর বয়সেই বাবা হয়েছেন শহর আলী! আর স্ত্রী তার চেয়ে ১১ বছরের বড়। ভাবেছেন স্বামীর চেয়ে স্ত্রী ১১ বছরের বড় হতেই পারে। এতে দোষের কী! না, তা দোষের নয়। তবে চার বছর বয়সে বাবা হলেন কী করে? এটাও কি সম্ভব? কিন্তু জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অনুযায়ী এটাই বাস্তব! কোথায় গণ্ডগোল আছে নিশ্চয়ই। তবে এ দায় কার?

মা, বাবা ও ছেলের জাতীয় পরিচয়পত্রের তথ্যে এমনটিই দেখা গেছে। বিষয়টি নিয়ে ওই পরিবারটি আছে বিড়ম্বনায়। ঘটনাটি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নারুয়া গ্রামে।

জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা গেছে, উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের মেছের আলী বিশ্বাসের ছেলে মো: শহর আলীর জন্ম ১৯৬৩ সালের ১৮ আগস্ট। আর তার স্ত্রী ঝর্ণা বেগমের জন্ম ১৯৫২ সালের ১৭ মে। এই দম্পতির একমাত্র ছেলে স্বপনের জন্ম হয়েছে নাকি ১৯৬৭ সালের ৫ ফেব্রুয়ারি।

জন্ম তারিখ অনুযায়ী, বর্তমানে শহর আলীর বয়স ৫৮ বছর, তার স্ত্রী ঝর্ণা বেগমের বয়স ৬৯ বছর আর তাদের ছেলে স্বপনের বয়স ৫৪ বছর।

শহর আলী বলেন, ‘আমার ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ তারা (তথ্য সংগ্রহকারী) ইচ্ছামতো বসিয়েছে। এ কারণে ভোটার আইডি কার্ড দিয়ে সরকারি বিভিন্ন সহায়তা পেতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। আমার চেয়ে যারা ছোট তারাও বয়স্ক ভাতা পাচ্ছে। আর আমি আইডি কার্ড নিয়ে গেলে বলে আপনার বয়স হয়নি। আমার চেয়ে আমার একমাত্র ছেলে চার বছরের ছোট। তাহলে কি আমি চার বছরেই বাবা হয়েছিলাম? আবার আমার স্ত্রীর বয়স আমার চেয়েও ১১ বছর বেশি। এখন কী করবো?’

অভিযোগ করে তিনি বলেন, ‘নির্বাচন অফিসে গেলে তারা সংশোধনীর আবেদন করতে বলেন। আমরা গরিব। খেটে খাওয়া মানুষ। কার ভুলে আমরা এখন ভুগছি! আমি বিষয়টি তদন্তপূর্বক জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুস সালাম মাস্টার বলেন, ‘আমি তাকে সংশোধনীর জন্য আবেদন করতে বলেছি।’ তবে এ ব্যাপারে নির্বাচন অফিসের কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026
স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

June 23, 2026
জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

June 23, 2026

Latest News

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa