Advertisement

জুমবাংলা ডেস্ক : চার বছর আগে মৃত ঘোষণা করা কঙ্গোর ফুটবলার হায়ানিক কাম্বা এখনও জীবিত আছেন বলে জানা গেছে। বিস্ময়কর হলেও এমন ঘটনাই ঘটেছে। জার্মানির গণমাধ্যম জানিয়েছে, জার্মানিতেই জীবিত অবস্থায় পাওয়া গেছে তাকে।

২০১৬ সালের জানুয়ারিতে নিজ দেশে সড়ক দুর্ঘটনার কবলে পড়ার পর কাম্বাকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু চার বছর পর এসে জার্মানির গেলসেনকিরচেনে কঙ্গো ডিফেন্ডারকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। এমন ঘটনায় তাকে নিয়ে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, শ্যালকের বয়সভিত্তিক দল থেকে উঠে আসেন হায়ানিক কাম্বা। জার্মানির ক্লাবটির মূল দলের হয়ে কাম্বা ২০০৭-০৮ মৌসুম খেলেছেন। এ সময় তার সতীর্থ হিসেবে পেয়েছেন বর্তমান জার্মানি ও বায়ার্ন মিউনিখের অধিনায়ক ম্যানুয়েল নয়্যারকে।

এরপর ভিএফবি হালসে নাম লেখান বর্তমানে ৩৩ বছর বয়সী কাম্বা। ২০১৬ সালে ভিএফবি হালসেই খেলছিলেন তিনি। সে সময় এই ক্লাবটি মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় কাম্বার মৃত্যুর খবর নিশ্চিত করে।

চার বছর পর কাম্বার জীবিত থাকার খবরে হইচই পড়ে গেছে। একই সঙ্গে তদন্ত শুরু হয়েছে কাম্বার সাবেক স্ত্রীর বিরুদ্ধে। এমনই জানিয়েছেন আইনজীবি অ্যানেত্তে মিল্ক।
কাম্বার মৃত্যুর পর তার স্ত্রী কাম্বার ছয় অঙ্কের জীবন বীমার টাকা তুলে নেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। কাম্বার সাবেক স্ত্রীর দাবি, আইনসঙ্গতভাবেই তিনি জীবন বীমার টাকা তুলেছিলেন। ২০১৬ সালে কাম্বার মৃত্যুর প্রমাণও জমা দিয়েছিলেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.