
জানুয়ারিতে ডোপিংয়ের নমুনা কারসাজি করার অভিযোগ উঠেছিল রাশিয়ার বিপক্ষে। তদন্তে প্রমাণ মেলায় রাশিয়াকে চার বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করে ওয়াডার বিশেষ কমিটি।
এই নিষেধাজ্ঞার ফলে আগামী বছর টোকিও অলিম্পিক, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিকের মতো বড় ক্রীড়া আসরে রাশিয়ার পতাকা ও জাতীয় সংগীত থাকবে না।
তবে যে সব ক্রীড়াবিদ নিজেদের ডোপিং কেলেঙ্কারি মুক্ত প্রমাণ করতে পারবেন, তারা নিরপেক্ষ পতাকার অধীনে অংশ নিতে পারবে।
প্রসঙ্গত, এ সিদ্ধান্তের ফলে শুধু ক্রীড়াবিদরাই যে অলিম্পিক-বিশ্বকাপের মতো প্রতিযোগিতাগুলোয় নিষিদ্ধ থাকবে তা নয়। দেশটির সরকারি কর্মকর্তাদের ওপরও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ৪ বছর রাশিয়া কোনো ক্রীড়া আসরের আয়োজকও হতে পারবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



