Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ধর্ম স্লাইডার

আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

By Hasan MajorJuly 30, 20234 Mins Read

আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সমাজে ইসলামের সত্যিকারের বার্তা পৌঁছানোর সরকারি পদক্ষেপের অংশ হিসেবে সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন।

তিনি এখানে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগদান করে পঞ্চম পর্বে আটটি বিভাগের ৩৪টি জেলার এ মসজিদগুলো উদ্বোধন করেন।

সারাদেশে ৯,৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টির মধ্যে নতুনগুলোসহ প্রধানমন্ত্রী এ পর্যন্ত ২৫০টি মসজিদ উদ্বোধন করেছেন।

তিনি এর আগে ২০২১ সালের ৭ ডিসেম্বর, ২০২৩ সালের ১৬ জানুয়ারি, ১৬ মার্চ, ১৭ এপ্রিল এবং আজ ৩০ জুলাই- প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে প্রতিটিতে ৫০টি করে মসজিদ উদ্বোধন করেন।

অবশিষ্ট মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ ২০২৪ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সহ ওযু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে।

এছাড়া হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগে আচার ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজাখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামিক কনফারেন্স রুম থাকবে। সাংস্কৃতিক কর্মকান্ড এবং ইসলামী দাওয়াত, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, মসজিদের সাথে দেশী-বিদেশী অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা থাকবে মসজিদে।

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এবং এর সচিব এমডি এ হামিদ জমাদ্দার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া।

অনুষ্ঠানে কক্সবাজার সদর উপজেলা ও খুলনা জেলার ফুলতলা উপজেলার স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, আলেম-উলামাসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ওপর একটি ভিডিও-ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং দেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন।

প্রকল্পের উদ্দেশ্য হল ইসলামী ভ্রাতৃত্ব এবং এর মূল্যবোধকে প্রচার করা এবং সেইসাথে চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের সারমর্ম প্রচার করা কারণ ধর্ম কখনই এগুলোকে সমর্থন করে না।

এটি সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারের পাশাপাশি সন্ত্রাসবাদ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতেও মনোনিবেশ করবে।

এ ক্যাটাগরির অধীনে, ৬৪টি জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় লিফট সুবিধা এবং ২,৩৬০.০৯ বর্গ মিটার প্রতিটি ফ্লোর স্পেস সহ প্রায় ৬৯টি চারতলা মসজিদ নির্মাণ করা হচ্ছে।

বি ক্যাটাগরির অধীনে, প্রতিটি ১৬৮০.১৪ বর্গ মিটার ফ্লোর স্পেস দিয়ে ৪৭৫টি মসজিদ তৈরি করা হচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে সি ক্যাটাগরির অধীনে ১৬টি মসজিদের প্রতিটি ২,০৫২.১২ বর্গ মিটার মেঝে থাকবে।

নতুন উদ্বোধন করা মডেল মসজিদগুলো হলো: ঢাকা বিভাগে-গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা মডেল মসজিদ, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা মডেল মসজিদ, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা মডেল মসজিদ, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা মডেল মসজিদ, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা মডেল মসজিদ, শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা মডেল মসজিদ, টাঙ্গাইল জেলার সদর উপজেলা মডেল মসজিদ।

রাজশাহী বিভাগের মসজিদগুলো হলো: বগুড়া জেলার আদমদীঘি উপজেলা মডেল মসজিদ, বগুড়া জেলার সোনাতলা উপজেলা মডেল মসজিদ, নওগাঁ জেলার রাণীনগর উপজেলা মডেল মসজিদ, নওগাঁ জেলার বদলগাছী উপজেলা মডেল মসজিদ, নওগাঁ জেলার জেলা সদর মডেল মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা সদর মডেল মসজিদ, নাটোর জেলার সিংড়া উপজেলা মডেল মসজিদ, পাবনা জেলার বেড়া উপজেলা মডেল মসজিদ, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা মডেল মসজিদ, পাবনা জেলার সদর উপজেলা মডেল মসজিদ, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা মডেল মসজিদ, রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা মডেল মসজিদ।

রংপুর বিভাগের মডেল মসজিদগুলো হলো: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা মডেল মসজিদ, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা মডেল মসজিদ, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা মডেল মসজিদ, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা মডেল মসজিদ।

ময়মনসিংহ বিভাগের মডেল মসজিদগুলো হলো: নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা মডেল মসজিদ, নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা মডেল মসজিদ, নেত্রকোণা জেলার সদর উপজেলা মডেল মসজিদ, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা মডেল মসজিদ, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা মডেল মসজিদ।

বরিশাল বিভগের মডেল মসজিদগুলো হলো: বরিশাল জেলার সদর উপজেলা মডেল মসজিদ, ভোলা জেলার দৌলতখান উপজেলা মডেল মসজিদ, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা মডেল মসজিদ, পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলা মডেল মসজিদ।

চট্টগ্রাম বিভাগের মডেল মসজিদগুলো হলো: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা মডেল মসজিদ, চাঁদপুর জেলার হাইমচর উপজেলা মডেল মসজিদ, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ, নোয়াখালী জেলার সদর উপজেলা মডেল মসজিদ, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ, কুমিল্লা জেলার সদর উপজেলা মডেল মসজিদ, কক্সবাজার জেলার সদর উপজেলা মডেল মসজিদ, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা মডেল মসজিদ, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা মডেল মসজিদ, রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা মডেল মসজিদ, রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা মডেল মসজিদ, রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা মডেল মসজিদ।

খুলনা বিভাগের মডেল মসজিদগুলো হলো: খুলনা জেলা ফুলতলা উপজেলা মডেল মসজিদ, খুলনা জেলার পাইকগাছা উপজেলা মডেল মসজিদ, মাগুরা জেলার সদর উপজেলা মডেল মসজিদ, মাগুরা জেলার জেলা সদর মডেল মসজিদ, মেহেরপুর জেলার সদর উপজেলা মডেল মসজিদ।

সিলেট বিভাগের মডেল মসজিদ হলো : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা মডেল মসজিদ।-বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

June 26, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

A

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa