Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৫০ জেলায় রেকর্ডসংখ্যক ১০০ সড়ক-মহাসড়ক উদ্বোধন প্রধানমন্ত্রীর
জাতীয় স্লাইডার

৫০ জেলায় রেকর্ডসংখ্যক ১০০ সড়ক-মহাসড়ক উদ্বোধন প্রধানমন্ত্রীর

By Sibbir OsmanDecember 21, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: এক দিনে ১০০টি সেতু উদ্বোধনের দেড় মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ৫০ জেলায় রেকর্ডসংখ্যক ১০০টি সড়ক-মহাসড়ক যান চলাচলের জন্য উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী একটি নিরাপদ ও নিরবচ্ছিন্ন সড়ক নেটওয়ার্ক নিশ্চিত করার পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও ভ্রমণের সময় কমানোর লক্ষ্যে ঢাকায় তার কার্যালয় থেকে কার্যত ১০০টি সড়ক-মহাসড়কের উদ্বোধন করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ বিভাগ গত দুই বছরে ১৪ হাজাত ৯১৫ কোটি টাকা ব্যয়ে ৪৮টি প্রকল্পের অধীনে দুই হাজার ২১ দশমিক ৫৬ কিলোমিটার সম্মিলিত দৈর্ঘ্যের মহাসড়কগুলো নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়।

নতুন মহাসড়কের মধ্যে রয়েছে- ঢাকা বিভাগের ৬৫৩ দশমিক ৬৬ কিলোমিটার দৈর্ঘ্যের ৩২টি, খুলনা বিভাগে ৩৫২ দশমিক ২৬ কিলোমিটার দৈর্ঘ্যের ১৬টি, চট্টগ্রাম বিভাগের ২৫৮ দশমিক ৯০ কিলোমিটার দৈর্ঘ্যের ১৪টি, রংপুর বিভাগের ২০৩ দশমিক ৯৫ কিলোমিটার দৈর্ঘ্যের ১৫টি, রাজশাহী বিভাগের ১৯৬ দশমিক ৮৭ কিলোমিটার দৈর্ঘ্যের আটটি, ময়মনসিংহ বিভাগের ১৪২ দশমিক ৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের ছয়টি, সিলেট বিভাগের ১০৬ দশমিক ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের চারটি এবং বরিশাল বিভাগের ১০৭ দশমিক ২৬ কিলোমিটার দৈর্ঘ্যের চারটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Advertisement

এর মধ্যে ৯৯টি মহাসড়ক সরকারি অর্থায়নে করা হয়েছে। অন্য একটি ৭০ কিলোমিটার জয়দেবপুর (গাজীপুর)- এলেঙ্গা (টাঙ্গাইল) চার লেনের মহাসড়কের দুই পাশে সার্ভিস লেন নির্মাণ করা হয়েছে বৈদেশিক ঋণ (তিন হাজার ২০৫ কোটি টাকা) ও সরকারি তহবিলের (দুই হাজার ৯৬৩ দশমিক ৬৪ কোটি টাকা) সমন্বয়ে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী নতুন ১০০টি মহাসড়কের বিষয়ে একটি উপস্থাপনা পরিবেশন করেন।

সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে ২২ হাজার ৪৭৬ কিলোমিটার সড়ক নেটওয়ার্কের মধ্যে তিন হাজার ৯৯১ কিলোমিটার জাতীয় মহাসড়ক, চার হাজার ৮৯৭ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৫৮৮ কিলোমিটার জেলা সড়ক রয়েছে।

জাতীয় মহাসড়কগুলো রাজধানীকে বিভাগীয় শহর, সমুদ্র বন্দর, স্থলবন্দর ও আন্তর্জাতিক মহাসড়কের সঙ্গে সংযুক্ত করে। আঞ্চলিক মহাসড়কগুলো জেলা শহরগুলোকে নদী বন্দর ও স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত করে। জেলা সড়কগুলো জেলা শহরকে উপজেলা বা এক উপজেলার সঙ্গে অন্য উপজেলাকে সংযুক্ত করে।

৭ নভেম্বর প্রধানমন্ত্রী দেশের ২৫টি জেলায় ৮,৭৯ দশমিক ৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত মোট পাঁচ হাজার ৪৯৪ মিটার দৈর্ঘ্যের ১০০টি নবনির্মিত সেতু উদ্বোধন করেন।

মাংসের বিকল্প হিসেবে কাঁঠাল খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Hafiz

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

July 4, 2026
সাবেক এএসপি কারাগারে

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে

July 3, 2026
মির্জা ফখরুল

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল

July 3, 2026

Latest News

Hafiz

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

সাবেক এএসপি কারাগারে

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে

মির্জা ফখরুল

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল

তারকা রেস্টহাউস

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

Tuku

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : টুকু

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Logo

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি আবেদনের তারিখ ঘোষণা, যেভাবে করবেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa