fine-20191001201039

Advertisement
জুমবাংলা ডেস্ক : ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে অনৈতিকভাবে পেঁয়াজের দাম বেশি নেয়ায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া কেমিক্যাল রঙ মিশিয়ে নাজিরশাইল চালকে ময়মনসিংহের লাল বিরই বলে বিক্রি করায় আরও এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানগুলো হলো- মিলন জেনারেল স্টোর, সুজন এন্টারপ্রাইজ, মুন্সীগঞ্জ বাণিজ্যালয়, মাদারীপুর ট্রেডার্স ও মেসার্স সিয়াম অ্যান্ড সিফাত রাইস এজেন্সি।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মণ্ডল, আফরোজা রহমান ও ইন্দ্রানী রায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করেছে। এ খবরে দেশের বাজারে হু হু করে বাড়ছে পেঁয়াজের মূল্য। গত দুদিনের ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০-৫০ টাকা। খুচরা বাজারে পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণার পরই হঠাৎ করে বাজারে পেঁয়াজের দাম ৪০-৫০ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। এটা অনৈতিক। তারা শুধু বেশি মুনাফার লোভেই দাম বাড়িয়েছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

‘আমরা বাজার তদারকির মাধ্যমে ব্যবসায়ীদের সতর্ক করছি। যৌক্তিক মূল্যে ভোক্তার কাছে যেন পেঁয়াজ বিক্রি করে, এ বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে। আজ পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে মিলন জেনারেল স্টোর ও সুজন এন্টারপ্রাইজকে এক হাজার টাকা করে এবং মুন্সীগঞ্জ বাণিজ্যালয় ও মাদারীপুর ট্রেডার্সকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।’

এছাড়া নাজিরশাইল চাল কেমিক্যাল রঙ মিশিয়ে ময়মনসিংহের লাল বিরই বলে বিক্রির অপরাধে মেসার্স সিয়াম অ্যান্ড সিফাত রাইস এজেন্সিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১) এর সদস্যরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.