Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৫০ হাজার টাকা ঘুষ নেয়ায় সময় গ্রেফতার কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
অপরাধ-দুর্নীতি জাতীয়

৫০ হাজার টাকা ঘুষ নেয়ায় সময় গ্রেফতার কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 9, 20202 Mins Read

৫০ হাজার টাকা ঘুষ নেয়ায় সময় গ্রেফতার কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

Advertisement

জুমবাংলা ডেস্ক : ৫০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় গ্রেফতার হওয়া বগুড়া কর অঞ্চলের সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রামাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কর অঞ্চল-বগুড়ার সার্কেল-১৫ এর সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দেকে চাকরি হতে সময়িক বরখাস্ত করা হলো।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কর্তৃক গত ৩১ ডিসেম্বর তার নিজ কার্যালয় থেকে গ্রেফতার হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারা মোতাবেক তাকে গত ৩১ ডিসেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ গত ৩১ ডিসেম্বর হতে কার্যকর হবে।

এর আগে গত ৩১ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদে আটকা পড়েন বগুড়া কর অঞ্চলের সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে। সেদিন দুপুরে দুদক বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল কর কমিশনারের কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের ৫০ হাজার টাকা নেয়ার সময় বগুড়া কর সার্কেল-১৪ এবং কর সার্কেল-১৫ (অতিরিক্ত দায়িত্ব)–এর সহকারী কর কমিশনারকে আটক করে।

দুদক কর্মকর্তারা বলেন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ইউনুছ আলী নামের একজন ব্যবসায়ীর আয়কর ফাইল হালনাগাদ করতে অভিজিৎ কুমার ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে জানান ইউনুছ। পরে ৩১ ডিসেম্বর কর কর্মকর্তার কার্যালয়ে টাকা লেনদেনের সময় অভিজিৎকে আটক করা হয়। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আটক অভিজিৎ কুমারের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে বগুড়া সদর থানায় মামলা করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

জুন 21, 2026
অর্থমন্ত্রী

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়ন ভাবা হচ্ছে : অর্থমন্ত্রী

জুন 21, 2026
প্রধানমন্ত্রী

নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

জুন 21, 2026

Latest News

Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

অর্থমন্ত্রী

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়ন ভাবা হচ্ছে : অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী

নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সারওয়ার আলম

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

Heavy-Rain

দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa