Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ৫৪০০ কোটি টাকার মামলা হারল ভারতীয় ক্রিকেট বোর্ড
ক্রিকেট (Cricket) খেলাধুলা

৫৪০০ কোটি টাকার মামলা হারল ভারতীয় ক্রিকেট বোর্ড

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 18, 20202 Mins Read

৫৪০০ কোটি টাকার মামলা হারল ভারতীয় ক্রিকেট বোর্ড

Advertisement

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুম শুরুর ব্যাপারে কোন নিশ্চিত তথ্য দিতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ আসর না হলে তাদের ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৪ হাজার কোটি রুপির বেশি। তবে আইপিএল হোক বা না হোক, বিসিসিআইয়ের প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার ক্ষতি একপ্রকার নিশ্চিতই বলা যায়।

প্রায় ৮ বছর আগে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি ডেকান ক্রনিকল হোল্ডিংসের দেয়া মামলা হেরে ৪৮০০ কোটি রুপি বা প্রায় ৫৪০০ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সিকে ঠাক্কারের তত্ত্বাবধানে পরিচালিত এ মামলার রায় জানিয়েছে মুম্বাই হাইকোর্ট।

আইপিএলের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন দল ডেকান চার্জার্সকে ২০১২ সালের ১৫ সেপ্টেম্বরে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখনকার আইপিএল গভর্নিং কাউন্সিল। তাৎক্ষণিকভাবে এর বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছিল ডেকান চার্জার্সের মালিক ডেকান ক্রনিকল হোল্ডিংস।

কিন্তু সেই মামলা তোয়াক্কা না করে মাসখানেকের মধ্যেই নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করে আইপিএল গভর্নিং কাউন্সিল। যা জিতে নেয় সান নেটওয়ার্ক। বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ দলটি সান নেটওয়ার্কের মালিকানাধীন। ওদিকে আইপিএলে জায়গা হারিয়ে ছাড় দেয়ার পক্ষপাতি ছিল না ডেকান চার্জার্স।

দীর্ঘ ৮ বছর ধরে চলমান মামলা জিতে বড় অঙ্কের ক্ষতিপূরণের কথা বলে ডেকান ক্রনিকল হোল্ডিংস। প্রাথমিকভাবে তাদের ক্ষতির পরিমাণ দেখান হয় ৬০৪৬ কোটি রুপি, যা কি না ইন্টারেস্টসহ দাঁড়ায় প্রায় ৮ হাজার কোটি রুপি। তবে আদালতে রায়ে বিসিসিআইকে ৮ হাজার নয়, বরং ৪ হাজার ৮০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হেমাং আমিন জানিয়েছেন, এখনও রায়ের কপি হাতে পায়নি বিসিসিআই। রায়ের কপি হাতে পাওয়ার পর নিজেদের আইনজীবীর সঙ্গে আরও শলা-পরামর্শ করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

June 23, 2026
Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

June 23, 2026
Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

June 23, 2026

Latest News

এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa