Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ৫৫ বছর পর আজ চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ
জাতীয় বিভাগীয় সংবাদ রংপুর স্লাইডার

৫৫ বছর পর আজ চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ

By Hasan MajorDecember 17, 2020Updated:December 17, 20202 Mins Read

৫৫ বছর পর আজ চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ

Advertisement
নীলফামারী প্রতিনিধি: দীর্ঘ ৫৫ বছর পর আজ (১৭ ডিসেম্বর) পুনরায় চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ। এই রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সকাল সাড়ে ১১ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী এ রেলপথ দিয়ে পুনরায় ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। নীলফামারীর চিলাহাটি স্টেশন হতে ৩২টি পণ্যবাহী বগি নিয়ে ভারতের হলদিবাড়ি স্টেশনের উদ্দেশে একটি ট্রেন প্রথম রওনা হবে। ইতোমধ্যে ট্রেন চলাচলের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।

বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি হয়ে পুরোনো যে রেললাইনটি ছিল, সেটা ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায়।

দীর্ঘ ৫৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন দিয়ে পুনরায় ট্রেন চলাচলে খুশির আমেজ বইছে চিলাহাটিসহ গোটা জেলায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে শুভেচ্ছা জানিয়ে জেলার বিভিন্ন স্থানে তোরণ, গেট ও ব্যানার টাঙিয়ে শুভেচ্ছা জানিয়েছে সব শ্রেনীপেশার মানুষ।

রেলওয়ে সূত্রমতে, ১৯৪৭ সালের ১৫ আগস্ট পাক-ভারত বিভক্তের পরও এপথে রেল চলাচল চালু ছিল। সে সময়ে এ পথে দুই দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করতো যাত্রী ও মালবাহী ট্রেন।

২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় এই রেলপথের বিষয়ে একটি চুক্তি হয়। পরে পরিত্যক্ত রেলপথটি চালুর উদ্যোগ নেয় শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সরকার। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে চিলাহাটি থেকে সীমান্ত পর্যন্ত ২ দশমিক ৩৬ কিলোমিটার লুপ লাইনসহ ৯ দশমিক ৩৬ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে। অন্যদিকে, হলদিবাড়ি থেকে হলদিবাড়ি সীমান্ত পর্যন্ত ৬ দশমিক ৫ কিলোমিটার রেলপথ স্থাপন করেছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলপথটি চালু করতে বাংলাদেশ সরকার ব্যয় করেছে ৮০ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকা। গত বছরের ২১ সেপ্টেম্বর চিলাহাটি রেল স্টেশন চত্বরে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন।

একসময় ভারতের শিয়ালদহ, রানাঘাট, ভেড়ামারা, হার্ডিঞ্জ ব্রিজ, সান্তাহার, হিলি, পার্বতীপুর, নীলফামারী, চিলাহাটি, হলদিবাড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি হয়ে এই পথে আগে ‘দার্জিলিং মেইল’ নামে একটা ট্রেন চলত। সেটারই আদলে এই পথে আবারও দুই দেশের মধ্যে রেল চালু হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

July 16, 2026
সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

July 16, 2026
ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

July 16, 2026

Latest News

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু মহল সরকারকে বিব্রত করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

মামলার তদন্ত শেষ হয়নি

৮৬% মামলার তদন্ত শেষ হয়নি, ভুল বর্ণনাসহ নানা কারণের কথা বলছে পুলিশ

বৃষ্টির তীব্রতা

শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টির তীব্রতা

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

বিমানের কেবিন ক্রু শিমু

মিথ্যা মামলা দেওয়ায় ফাঁসলেন বিমানের কেবিন ক্রু শিমু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa