Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৫৮ পদে পল্লী উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ
জাতীয়

৫৮ পদে পল্লী উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 12, 20232 Mins Read

পল্লী উন্নয়ন বোর্ডে ৫৮ পদে নিয়োগে বিজ্ঞপ্তি

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বোর্ডের আওতাধীন ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলায় সম্পূর্ণ নিজস্ব আয়ে (বিতরণকৃত ঋণের অর্জিত সেবামূল্য দ্বারা) পরিচালিত উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, ফরিদপুরের অধীন অস্থায়ী ভিত্তিতে ৫৮ কর্মী নিয়োগ দেওয়া হবে।

 ৫৮ পদে পল্লী উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ

Advertisement

আগ্রহী প্রার্থীদের আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

•    ১. পদের নাম: মাঠ সংগঠক
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: স্নাতক পাস
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
•    ২. পদের নাম: কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট (সিসিএ)

পদসংখ্যা: ৮
যোগ্যতা: কম্পিউটারে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৪০ ও ৩০ শব্দ টাইপের গতিসহ এইচএসসি পাস হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

•    বয়সসীমা
সব পদের প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/নাতি–নাতনির ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

•    নিয়োগের শর্ত
পদগুলো সম্পূর্ণ অস্থায়ী এবং শুধু পিইপির জন্য প্রযোজ্য, যা বিআরডিবির রাজস্ব বাজেটভুক্ত নয়। নিয়োগকৃত পদগুলোর কর্মচারীদের বেতন–ভাতা বিনিয়োগকৃত অর্থ/প্রদেয় ঋণ থেকে প্রাপ্ত আয়/সেবামূল্য থেকে প্রদান করা হবে। আয়/সেবামূল্য ব্যতীত অন্য কোনো অর্থ/খাত থেকে বেতন দাবি করা যাবে না। নিয়োগকৃত কর্মচারীকে কখনোই বিআরডিবির মূল পদে বা রাজস্ব খাতে চাকরির নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে না বা তাঁর বয়সও শিথিলযোগ্য হবে না।

•    মাঠ সংগঠক পদে নির্বাচিত প্রার্থীদের পিইপিভুক্ত পাঁচটি জেলার ইউনিয়নপর্যায়ে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে। এলাকার দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে বিত্তহীনদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে। কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট (সিসিএ) পদে নির্বাচিত প্রার্থীদের পিইপিভুক্ত জেলা দপ্তর অথবা জেলাধীন উপজেলায় অবস্থান করে কাজ করতে হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদনপত্রে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট নম্বর, তারিখ ও ব্যাংকের নাম উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার কাছ থেকে গৃহীত চারিত্রিক সনদপত্রের মূল কপি সংযুক্ত করতে হবে।

আবেদন ফি
নির্বাহী পরিচালক, পিইপি-বিআরডিবি শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেড, জেলা পরিষদ শাখা, ফরিদপুরের অনুকূলে মাঠ সংগঠক পদের জন্য ৪০০ টাকা এবং কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট (সিসিএ) পদের জন্য ৩০০ টাকার এমআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, সদর দপ্তর, এলজিইডি ভবন (তৃতীয় তলা), জেলা পরিষদ চত্বর, ফরিদপুর।
আবেদনের শেষ সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৩।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa