Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৫’৮” ফুট উচ্চতা নিয়েই দীর্ঘদেহী ফুটবলারদের ছাড়িয়ে গিয়েছিলেন পেলে
খেলাধুলা ফুটবল

৫’৮” ফুট উচ্চতা নিয়েই দীর্ঘদেহী ফুটবলারদের ছাড়িয়ে গিয়েছিলেন পেলে

By Yousuf ParvezJanuary 4, 20232 Mins Read
Advertisement

যে বিশ্বকাপের খোঁজে লিওনেল মেসি হন্যে হয়ে ঘুরে বেড়ালেন একটা জীবন, যে বিশ্বকাপ দিয়েগো ম্যারাডোনাকে বানিয়ে তুলল ঈশ্বর, ওই শিরোপা ব্রাজিলের তারকা পেলে জয় করেছেন তিনবার। নিন্দুকেরা অবশ্য বলেন, ‘৬২ বিশ্বকাপ-জয়ের কৃতিত্ব তো না খেলেই পাচ্ছেন তিনি। পাল্টা জবাব আসতে সময় লাগার কথা না। খেলেননি বলার চেয়ে তো এটাই বলা ভালো, ‘তাকে খেলতেই দেওয়া হলো না।’

বলের দখল নিয়ে ছোট ছোট পাসে খেলার বদলে সোজা প্রতিপক্ষের গোলপোস্টে উড়িয়ে মারাটাই তখনকার কৌশল। আর বলের চেয়ে ফুটবলারদের গোড়ালিতে লাথি মারতেই বেশি আগ্রহী ছিল প্রতিপক্ষ। আর ব্রাজিলকে থামানোর অস্ত্র তো তখন সর্বজনবিদিত। উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার এক ম্যাচেই ৪২ বার ফাউলের শিকার হয়েছিলেন তিনি।

মেসি-রোনালদো-নেইমার-ভিনিসিয়াসরা যে মুহূর্তগুলোতে আজ মুগ্ধ করছেন, পেলে সেসব দেখিয়ে গেছেন অর্ধশতাব্দী আগেই। আর গোলগুলোও কী দর্শনীয়! ডান পায়ের জোর স্বভাবসুলভ, বাঁ পায়েই বা খারাপ নাকি? ৫’৮” ফুট উচ্চতা নিয়েই ছাড়িয়ে যাচ্ছেন দীর্ঘদেহী ফুটবলারদের।

পেলের হৃদযন্ত্র প্রতি মিনিটে কাঁপত ৫৬/৫৮ বার। মানে, অন্যদের তুলনায় ক্লান্তি কম ছুঁত তাকে। পা জোড়া ছিল সমান্তরাল, গোড়ালির হাড়গুলো প্রচণ্ড শক্তিশালী। যে কারণে মাত্র ৫’৮” ইঞ্চি হওয়ার পরও দ্রুত দৌড়াতে কোনো বাধা হয়নি উচ্চতা। সঙ্গে উঁচু লাফ বা হাই কিকের পর ‘শক অ্যাবজর্ভার’ হিসেবেও কাজ করেছে পা।

খেলা ছাড়ার পর পেলে বলেছিলেন, ‘আমার অনেক সতীর্থই বল নিয়ে ভালো দৌড়াতে পারে, ভালো ট্যাকল করতে পারে।  কিন্তু, ওদের সবাই বোধ হয় বল কিভাবে রিসিভ করতে হয়, এটা জানে না। সম্ভবত ওদের সেই দেখার চোখটা নেই, যা আমার আছে। এটা খুব সম্ভবত শেখানোর জিনিসও নয়।’

দুনিয়া দেখতে হয় পশ্চিমাদের চোখ দিয়ে। যে চোখে তারাই শ্রেষ্ঠ। সেই সময়টায় ব্রাজিলের মতো তৃতীয় বিশ্বের এক দেশে জন্মেও অবিসংবাদিত সেরা হওয়ার এমন দাবি উত্থাপন, পেলে ছাড়া আর কেউ কি পেরেছেন? এখনও?

সর্বকাল সেরা, ১২৮৩ গোল, তিনটা বিশ্বকাপ, খ্যাতি, সম্মান, মর্যাদা – পেলের সমার্থক হয়ে অনেক শব্দই বসেছে কালক্রমে। বিপরীতার্থক শব্দ হিসেবে তৈরি হয়েছে মেসি-ম্যারাডোনাও। তবে এত পালাবদলেও ধ্রুব হয়ে টিকে রইলো বোধ হয় ওই মানেটাই। দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি যে বলে যেতে পেরেছিলেন, ‘পেলের মৃত্যু নেই’, তার রহস্যও লুকিয়ে ওখানেই।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৫৮ উচ্চতা খেলাধুলা গিয়েছিলেন, ছাড়িয়ে দীর্ঘদেহী নিয়েই পেলে ফুট ফুটবল ফুটবলারদের
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

February 2, 2026
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

February 1, 2026
বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

February 1, 2026
Latest News
আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.