
১১ রান করে সাজঘরে ফেরেন নাঈম। খানিক পর এক রানে অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদুল হাসান জয়। দ্রুত ২ উইকেট হারানো বিসিবিকে আরও বিপদে ফেলেন শাহাদাত হোসেন দিপু। ২২ বলে ৫ রান করে এনলভুর বলে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটসম্যান। এরপর অধিনায়ক আল আমিন জুনিয়র এবং ঈমন মিলে দলের পক্ষে হাল ধরার চেষ্টা করেন। বেশীক্ষণ উইকেটে থাকতে পারেননি ইমন। ৩৪ রান করে বিদায় নেন তিনি। তারপর ব্যর্থ হন আকবর আলী। বাংলাদেশের যুব দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক এই ইনিংসে করেন এক রান। মুতুমবদজির বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। অধিনায়ক আল আমিন ও তানজিদ হাসান লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টায় আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৯১/৭ (৯০ ওভার)
(কাসুজা ৭০, মুম্বা ৫৪*, মাসভরে ৪৫; শাহাদাত ৩/১৬)
বিসিবি একাদশ প্রথম ইনিংস: ৮৪/৫ (২৬ ওভার)
(আল আমিন ১৫*, তানজিদ ১১*)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



