Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৫ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সেই হাফেজের পাশে ইউএনও
জাতীয়

৫ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সেই হাফেজের পাশে ইউএনও

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 13, 2019Updated:ডিসেম্বর 13, 20192 Mins Read

৫ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সেই হাফেজের পাশে ইউএনও

Advertisement

জুমবাংলা ডেস্ক : পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া রাজশাহীর বাঘার সেই ভ্যানচালকের মেধাবী ছেলে ও কোরআনের হাফেজ নূরনবী চাঁদ মানিককে আর্থিক সহায়তা করলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা।  বৃহস্পতিবার বিকালে এই অনুদান প্রদান করেন তিনি।

জানা গেছে, বাঘা উপজেলার উত্তর গাঁওপাড়া গ্রামের হতদরিদ্র ভ্যানচালক আসমত আলীর ছেলে নূরনবী চাঁদ মানিক। সংসারের অসচ্ছলতার জন্য প্রায়ই বাবার সঙ্গে ভ্যান চালালেও মনোবল না হারিয়ে লেখাপড়া চালিয়ে গেছেন।

নূরনবী চাঁদ মানিক ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে, গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে, পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পান। কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পেয়েও তার লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়ে।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়।  তারপর বিষয়টি রাজশাহী জেলা প্রশাসকের নজরে আসে।  পরে তার নির্দেশে ১২ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার নগদ টাকার প্রদান করেন। তবে এরই মধ্যে ধার করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন মানিক।  ভর্তি হতে তার ছয় হাজার চারশ ৪৩ টাকা লেগেছে।  ভর্তির পর ছেলের লেখাপড়ার খরচ কিভাবে চালাবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন বাবা আসমত আলী।

আসমত আলী বলেন, ‘এতোদিন ভ্যান চালিয়ে খেয়ে না খেয়ে কিস্তিতে ঋণ নিয়ে ছেলেকে স্কুল-কলেজে পড়িয়েছি। ১১ ডিসেম্বর ধারদেনা করে ছেলেকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছি। কিন্তু এখন কী করে শহরে পড়াব?

ভ্যান চালিয়ে সংসার চালাই। তিনি আরো বলেন, আমার এক ছেলে ও তিন মেয়ে। এর মধ্যে দুই মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পাঁচ সদস্যের পরিবার। তাদের নিয়ে খুব কষ্টে দিন পার করছি। এমন অবস্থায় ছেলেকে লেখাপড়া করানো আমার পক্ষে সম্ভব হবে কি না জানি না।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বলেন, দরিদ্র মেধাবী ছাত্র নূরনবী চাঁদ মানিককে জেলা প্রশাসকের নির্দেশে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa