Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৬৪ পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা
জাতীয়

৬৪ পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা

By Saiful IslamDecember 14, 20202 Mins Read

৬৪ পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা

Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনা ভাইরাসের কারণে পিছিয়ে যাওয়ায় পৌরসভা নির্বাচনগুলো ধাপে ধাপে নেওয়া হচ্ছে। প্রথম ও দ্বিতীয় ধাপের পর এবার তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করলো নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে আগামী বছরের ৩০ জানুয়ারি ৬৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (১৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।

মো. আলমগীর বলেন, এ ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারি।সবগুলো পৌরসভায় ব্যালটে ভোট হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।

তৃতীয় ধাপে যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নওগাঁর ধামইরহাট ও নওগাঁ সদর, সিলেটের গোপালগঞ্জ, বগুড়ার ধুনট, গাবতলী, শিবগঞ্জ, নন্দীগ্রাম ও কাহালু, রাজশাহীর মুন্ডুমালা, মৌলভীবাজার সদর, ঝিনাইদহের কোটচাঁদপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ, কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম ও বরুড়া, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনী সদর, মুন্সিগঞ্জ সদর, শেরপুরের নকলা, নাটোরের সিংড়া, রাজশাহীর কেশরহাট, চুয়াডাঙ্গার দর্শনা, ঝালকাঠির নলছিটি, নেত্রকোনার দুর্গাপুর, যশোরের মনিরামপুর, নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ, বরগুনা সদর ও পাথরঘাটা, ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান, শেরপুরের নালিতাবাড়ী, কুড়িগ্রামের উলিপুর, দিনাজপুরের হাকিমপুর, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নড়াইল সদর, সাতক্ষীরার কলারোয়া, রাজবাড়ীর পাংশা, পিরোজপুরের স্বরূপকাঠি, বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ী, ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ভালুকা ও ত্রিশাল, সিলেটের জকিগঞ্জ, ঝিনাইদহের হরিণাকুণ্ডু, টাঙ্গাইল সদর, ভূঞাপুর, সখীপুর, মধুপুর ও মির্জাপুর, নীলফামারীর জলঢাকা, পাবনা সদর, খুলনার পাইকগাছা এবং নড়াইলের কালিয়া।

এর আগে, প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। ২৮ ডিসেম্বর ২৫টি পৌরসভায় এবং দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি ৬১টি পৌরসভায় ভোট হবে।

স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়। সর্বশেষ ২০১৫ সালে ২৪ নভেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বর্তমানে ধাপে ধাপে পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করছে নির্বাচন কমিশন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

July 8, 2026
সংবিধানের পঞ্চদশ সংশোধনী

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় কাল

July 8, 2026
সমুদ্র বন্দর

অগ্রসর হচ্ছে লঘুচাপ, দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

July 8, 2026

Latest News

বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

সংবিধানের পঞ্চদশ সংশোধনী

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় কাল

সমুদ্র বন্দর

অগ্রসর হচ্ছে লঘুচাপ, দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Gruad

সড়কের পাশে ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa