Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৬ মাসের ভাড়া মওকুফের দাবিতে রাস্তায় নামলেন ভাড়াটিয়ারা
জাতীয়

৬ মাসের ভাড়া মওকুফের দাবিতে রাস্তায় নামলেন ভাড়াটিয়ারা

By Sibbir OsmanMay 30, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের ফলে দুর্বিষহ জীবন-যাপন করছেন ভাড়াটিয়ারা। এ অবস্থায় ছয় মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছেন তারা। শনিবার দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করে ভাড়াটিয়া স্বার্থ-সংরক্ষণ পরিষদ, কেন্দ্রীয় কমিটি। দাবি পূরণ না হলে আগামী ৬ জুন অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছেন পরিষদের নেতারা।
৬ মাসের ভাড়া মওকুফের দাবিতে রাস্তায় নামলেন ভাড়াটিয়ারা

Advertisement

ভাড়াটিয়া স্বার্থ-সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট এমএ সালেহ চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিলেট জেলার সমন্বয়ক তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অ্যাডভোকেট মামুন রশীদ, সহকারী অধ্যাপক আবুল হাসান চৌধুরী, ডা. আখতার হোসেন, সংগঠনের সিলেট মহানগরীর আহ্বায়ক শাহজাহান চৌধুরী প্রমুখ।

এই কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আব্দুল আউয়াল মিসবাহ, আবু তাহের চৌধুরী, রোটারি ক্লাব অব সিলেট কুশিয়ারার প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান আব্দুর রহমান, মারুফ আহমদ অনিক, আরমান হোসেন, আকবর আলী, শিব্বির আহমদ, ময়নুল ইসলাম, নন্দ লাল বাবু, আতাউর রহমান, আতিকুর রহমান, ফারজানা বকত, কিবরিয়া হোসেন, শফিকুর রহমান, আরিফুল ইসলাম, জাকারিয়া আহমদ প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিশ্বে আজ করোনার মহামারি অবস্থা চলছে। এমন অবস্থায় বাংলাদেশের ভাড়াটিয়া জনগণ এক দুর্বিষহ জীবন যাপন করছেন। বাড়ির মালিকরা ভাড়াটিয়াদের বাড়ি ও দোকান ভাড়ার জন্য চাপ দিয়ে নানা হয়রানি করছে এবং বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এটা অমানবিক, যা প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করার সামিল।

তারা বলেন, ৬ মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফ না করলে আগামী ৬ জুন বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে। পাশাপাশি সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হবে।

ভাড়াটিয়া স্বার্থ-সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট এমএ সালেহ চৌধুরী বলেন, আমরা মানবিকতা চাই। এজন্য তিন দফা দাবি উত্থাপন করে তিনি বলেন, এই বৈশ্বয়িক মহামারি মোকাবিলায় দোকান এবং বাসাসহ সকল ভাড়া আগামী এক বছর পর্যন্ত ৫০% করা হোক, চলিত বছর এবং আগামী বছর সকল হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসন্সে ফিসহ অন্যান্য প্রকার ট্যাক্স ৫০% মওকুফ করা হোক, গ্যাস বিল এবং বিদ্যুৎ বিলসহ সব ইউটিলিটি বিলের ৫০% মওকুফ করা হোক।

এই পরিস্থিতি থেকে জনগণকে রেহাই দেওয়ার জন্যে গত মে থেকে আগামী অক্টোবর পর্যন্ত ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস ও হোল্ডিং ট্যাক্স মওকুফ করার জন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ জারির দাবি জানানো হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa