
নালিতাবাড়ী থানা পুলিশ জানায়, মো. নজরুল ইসলামের (৪৫) নামে ২০০৪ সালে একটি চুরির মামলা হয়। সেই মামলায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। সাজার ভয়ে নজরুল ইসলাম এলাকা ছেড়ে মা-বাবা ও স্ত্রী-সন্তান রেখে ফেনীতে আত্মগোপনে চলে যান।
সেখানে তিনি লেবারের কাজসহ নানা কাজ করতেন। সেখানে দ্বিতীয় বিয়েও করেছেন। সেই সংসারে ১৪ বছর বয়সের এক কন্যাসন্তান আছে তার। পরে তার বৃদ্ধ বাবা-মায়ের অনুরোধে সে তার ভুল বুঝতে পেরে পুলিশের কাছে ধরা দেন।
দীর্ঘ ১৬ বছর আত্মগোপনে থাকার পর রবিবার বিকালে তিনি স্বেচ্ছায় নালিতাবাড়ী থানায় আত্মসমর্পণ করেন। পরে আজ সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



