Advertisement
জুমবাংলা ডেস্ক : অর্থপাচারের অভিযোগ নিয়ে কানাডায় পালিয়ে থাকা পি কে হালদারের বক্তব্য নিউজ ও টকশো ‘একাত্তর জার্নাল’-এ প্রচার করায় বেসরকারি টিভি চ্যানেল ৭১ টিভিকে সতর্ক করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই অভিযোগ থেকে অব্যাহতি এবং ভবিষ্যতে বিচারাধীন মামলায় অভিযুক্ত ও পলাতক আসামির বক্তব্য প্রচারের ক্ষেত্রে ৭১ টিভিসহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ৭১ টিভির বিরুদ্ধে দুদকের করা আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। আর ৭১ টিভির পক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ আশরাফ আলী।

আদালত বলেছেন, ‘৭১ টিভি এফিডেভিট দিয়ে বলেছেন- পি কে হালদারের বক্তব্য অসৎ উদ্দেশ্য থেকে নয়, সরল বিশ্বাসে প্রচার করেছে তারা। আদালতের মর্যাদাকে খাটো করার উদ্দেশে তা করা হয়নি। এছাড়া পলাতক আসামির বক্তব্য প্রচার করা যাবে না, এমন কোনো আদেশও কোনো আদালতের ছিল না। ৭১ টিভির এই বক্তব্য গ্রহণ করে তাদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হলো।’

একইসঙ্গে বিচারাধীন মামলায় পলাতক ও দণ্ডিত আসামির বক্তব্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে হাইকোর্টের ইতোপূর্বে দেয়া নিষেধাজ্ঞা বহালের আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি থেকেই ১৫শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পি কে হালদারের বিরুদ্ধে। এছাড়াও সব মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই সময় গোপনে কানাডায় পালিয়ে যায় পি কে হালদার। পরবর্তীতে তাকে দেশে ফেরার বিষয়ে গত ২০ অক্টোবর হাইকোর্টকে জানায়। পি কে হালদারের প্রতিষ্ঠান আইএলএফএসএল’র পক্ষ থেকে হাইকোর্টকে জানানো হয়, ২৫ অক্টোবর দুবাই থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা আসার জন্য টিকিট কেটেছেন তবে অসুস্থতার কথা বলে পড়ে তিনি দেশে ফেরেননি। বর্তমানে ইন্টারপোলের রেড নোটিশও জারি আছে তার বিরুদ্ধে।

এদিকে গত ৩০ ডিসেম্বর পি কে হালদারসহ সব পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে একাত্তর টিভিতে পিকে হালদারের প্রচারিত সাক্ষাৎকার ও টক শো’র ভিডিও দাখিলের নির্দেশ দেন আদালত। সেসব ভিডিও পর্যালোচনা শেষে উপরোক্ত আদেশ দিলেন হাইকোর্ট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.