Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৭২০৩ নম্বর কেবিনে খালেদা জিয়া
জাতীয়

৭২০৩ নম্বর কেবিনে খালেদা জিয়া

By iNews DeskApril 28, 20213 Mins Read

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে রাজধানীর এভায় কেয়ার হাসপাতালে সাত তলার ৭২০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসকরা।

দ্বিতীয় দফার পরীক্ষায় করোনা পজেটিভ হওয়ার পর কিছু শারীরিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। মঙ্গলবার রাতে গুলশানের ভাড়াবাসা ফিরোজা থেকে এভায় কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সেখানে সিটিস্ক্যান, আল্ট্রাসনোগ্রাম, ইকো, ইসিজিসহ শারীরিক কিছু পরীক্ষা শেষে ভর্তির সিদ্ধান্ত হয়।

বেগম জিয়ার শারীরিক পরিস্থিতির বিষয়ে চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, কিছু পরীক্ষা করা হয়েছে তার, কিছু বাকি রয়েছে। বাকি পরীক্ষাগুলো করার জন্য হাসপাতালে ম্যাডামকে (খালেদা জিয়া) রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। করোনার কোন উপসর্গ নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। নানা পরীক্ষার সুবিধার্থেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৭২০৩ নম্বর কেবিনে খালেদা জিয়া

Advertisement
এদিকে রাত ১২টা পর্যন্ত সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাম, ইকো-ইসিজিসহ কয়েকটি পরীক্ষা করা হয় বিএনপি চেয়ারপারসনের। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে সাত তলায় ৭২০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ড ম্যাডামের কয়েকটি পরীক্ষার জন্য বলেছে। সেজন্যই তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। ম্যাডাম করোনা পজেটিভ হলেও তার কোনো উপসর্গ নেই। তার অবস্থা স্থিতিশীল এবং তিনি ভালো আছেন।

এর আগে রাত সাড়ে ৯ টার দিকে বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার সময় সঙ্গে ছিলেন চিকিৎসক টিমের অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন , ডা. মোহাম্মদ আল মামুন, একজন নার্স ও গৃহপরিচারিকা ফাতেমা।

এছাড়াও ছিলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, এসএম জাহাঙ্গীর, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

করোনায় আক্রান্তের পর এর আগে গত ১৫ এপ্রিল প্রথমবার একই হাসপাতালে সিটিস্ক্যান করা হয়। তখন তার চিকিৎসকরা জানিয়েছিলেন, রিপোর্টে ফুসফুসে প্রভাব ক্লিনিকাললি অত্যন্ত মিনিমাম। যেটা মাইল পর্যায়েও পড়ে না। রিপোর্ট অনেক ভালো।

গত বছর ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর আরও দুইদফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। কারাগার থেকে মুক্তির পর তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। একদিনের জন্যও তিনি বের হননি। করোনা আক্রান্ত হওয়ার পর প্রথম বারের মতো চিকিৎসার জন্য বাসার বাইরে বের হন তিনি।

খালেদা জিয়ার করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর প্রখ্যাত ‘বক্ষব্যাধি ও মেডিসিন’ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীরে নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসকদের টিম গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু করে। ‘ফিরোজা’র বাসায় খালেদা জিয়া ছাড়াও আরও ৮ জন করোনায় আক্রান্ত হন।

বিএনপি চেয়ারপারসন আক্রান্তের ১৬ দিন পর গত শনিবার করোনা পরীক্ষা করানো হলে আবারও পজেটিভ আসে। ঐদিন তার বাসভবনের ১৪ জনের করোনা পরীক্ষা করা হয়। দশ জনের রিপোর্ট নেগেটিভ আসলেও খালেদা জিয়াসহ চার জনের পজেটিভ আসে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa