
প্রথম ইনিংসে ৭০ রানে আউট হয়েছিলেন নাসির। অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান নিজের ছন্দ ধরে রেখে দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন প্রথম শ্রেণি ক্রিকেটে তার সপ্তম সেঞ্চুরি। দিন শেষে নাসির অপরাজিত আছেন, ১০৪ রানে। তার এই ১০৪ রানের ইনিংসে আছে ১১টি বাউন্ডারি।
দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো না করলেও নাসিরের ব্যাটে পথে ফেরে রংপুর। তার সঙ্গে শেষ দিন শুরু করবেন ২৬ রানে অপরাজিত থাকা অধিনায়ক নাঈম ইসলাম।
ঢাকার দুই বোলার আরাফাত সানি জুনিয়র ও তাইবুর রহমান নিয়েছেন ২টি করে উইকেট।
এর আগে মুকিদুলের তোপে ২২২ রানে গুটিয়ে যায় ঢাকা। সর্বোচ্চ ৬৭ রান করেন রকিবুল হাসান। আব্দুল মজিদ করেন ৫২ রান। মুকিদুল মাত্র ৩৭ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



