Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৮৪ হাজার পদ খালি, বাংলাদেশ থেকে ডাক্তার ও কর্মী নেবে যুক্তরাজ্য
জাতীয়

৮৪ হাজার পদ খালি, বাংলাদেশ থেকে ডাক্তার ও কর্মী নেবে যুক্তরাজ্য

By Saiful IslamOctober 1, 20203 Mins Read

৮৪ হাজার পদ খালি, বাংলাদেশ থেকে ডাক্তার ও কর্মী নেবে যুক্তরাজ্য

Advertisement
গোলাম সামদানী : বাংলাদেশের ডাক্তার নার্স, ডেন্টিস্ট, ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট, রেডিওগ্রোফিস্ট, স্পিস থেরাপিস্ট, অকোপেশনাল থেরাপিস্ট, ভেটেনারি সায়েটিস্টসহ স্বাস্থ্যসেবায় বিভিন্নভাবে নিয়োজিতদের যুক্তরাজ্যে বৈধভাবে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য কেবল একটি ইংরেজি কোর্স এবং ডাক্তারদের জন্য প্লাব টেস্ট সম্পন্ন করে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনটি করতে হবে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)’র নিবন্ধিত প্রতিনিধি ফিউচার পারফেক্ট হেলথ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে।

এ ব্যাপারে ফিউচার পারফেক্ট হেলথ এর কোঅর্ডিনেটর (বাংলাদেশ অঞ্চল) যুক্তরাজ্য প্রবাসী গোলাম মোস্তফা বলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ইউকের একটি সরকারি সংস্থা এবং এটি যুক্তরাজ্যের সবচেয়ে বৃহত্তম চাকরিদাতা সংস্থা। এনএইচএস যুক্তরাজ্যে এর চাকুরে সংখ্যা ১ দশমিক ৫ মিলিয়ন এবং বিশ্বের অন্যতম বৃহত্তম চাকরিদাতা সংস্থা। এনএইচএস ২০২০/২১ সালের বাজেট হচ্ছে প্রায় ১৪০ বিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি টাকায় ১৪ হাজার কোটি টাকা।

তিনি বলেন, ব্রিটেন ইউরোপ থেকে বেরিয়ে আসার কারণ এবং অন্যান্য কারণে ব্রিটেনে স্বাস্থ্য সেবা খাতে প্রচুর দক্ষ ডাক্তার, নার্সসহ অন্যান্যদের চাহিদা রয়েছে। দেশটির স্বাস্থ্যখাতে মোট ৮৪ হাজার পদে জনবলের স্বল্পতা রয়েছে। জনবলের নানাবিধ স্বল্পতার কারণে ইউকে সরকার বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশসমূহ থেকে স্বাস্থ্য সেবায় বিভিন্ন পদের জন্য বিনাশর্তে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গোলাম মোস্তফা আরও বলেন, ‘যুক্তরাজ্যের এসএইচএস‘র তত্ত্বাবধানে ইউকে মিনিস্ট্রি অব হেলথ‘র সহযোগিতায় যুক্তরাজ্যের ফিউচার পারফেক্ট হেলথ বাংলাদেশের স্বাস্থ্য সেবায় নিয়োজিত বিভিন্ন পদের জন্য যুক্তরাজ্যে চাকরিও ট্রেনিং এর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নতির (দেশীয় মুদ্রা) জন্য ব্যাপক অবদান রাখতে সক্ষম। এ জন্য প্রয়োজন উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ)।

তিনি বলেন, ‘ফিউচার পারফেক্ট হেলথ বাংলাদেশের ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যসেবা ও অন্যান্য পেশাজীবীদের জন্য যুক্তরাজ্যে আকর্ষণীয় বেতনে চাকরির নিশ্চয়তা দেবে। একই সঙ্গে বিভিন্ন পেশার ট্রেনিং এর ব্যবস্থা করবে। এতে করে বাংলাদেশের স্বাস্থ্যখাতের ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যসেবার বিভিন্ন পেশায় নিয়োজিতদের চাকরির ব্যবস্থা হবে। পাশাপাশি তারা তাদের পরিবারকেও সেখানে নিয়ে যেতে পারবেন। এতে করে বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে।’

‘ফিউচার পারফেক্ট হেলথ’র কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা বলেন, ‘বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতি হবে এবং দেশ অর্থনৈতিকভাবে বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে লাভবান হবে।’

তিনি বলেন, ‘ইউকে নিজস্ব তহবিল থেকে বাংলাদেশে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে। এর জন্য বাংলাদেশ সরকারের কোনো অনুদানের প্রয়োজন হবে না। ফিউচার পারফেক্ট হেলখ ইউকে এবং সিইএন-হেলথ কেয়ার নেটওয়ার্ক যৌথভাবে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রনালয়ের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হবে।’

সূত্র জানায়, স্বাস্থ্য খাতকে উন্নত করার পাশাপাশি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হচ্ছে একবিংশ শতাব্দীতে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। ২০৩০ সালের মধ্যে সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ সংস্থা (ডাব্লিউএইচও)‘র কাছে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ বিভিন্ন স্বাস্থ্যকর্মী পাশ করে বের হচ্ছে। তাদের সবার কর্মসংস্থান সরকার দিতে পারছে না। অনেকে স্বল্প বেতনে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এবং স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কাজ করছেন। যাদের মেধা, দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কোনো ট্রেনিং এর ব্যবস্থা নেই বা থাকলেও খুবই অপ্রতুল। এমতাবস্থায় স্বাস্থ্য সেবার বড় চ্যালেঞ্জ হচ্ছে দক্ষ ডাক্তার, নার্সসহ স্বাস্থ্য সেবার সকল পদের ট্রেনিং ও মেধার উন্নয়ন। এ অবস্থা নিরসনের জন্য ব্রিটেনে স্বল্প মেয়াদে চাকরি গ্রহণ ও ট্রেনিং এ অংশগ্রহণ করলে বাংলাদেশের স্বাস্থ্য সেবা সহ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।

সূত্র জানায়, ফিউচার পারফেক্ট হেলথ বাংলাদেশের ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যসেবা ও অন্যান্য পেশাজীবীদের জন্য যুক্তরাজ্যে চাকরির নিশ্চয়তাসহ ট্রেনিং এর ব্যবস্থা করবে। এতে করে বাংলাদেশের স্বাস্থ্যখাতের ডাক্তার, নার্স সহ স্বাস্থ্য সেবার বিভিন্ন পেশায় নিয়োজিতদের চাকরির ব্যবস্থা হবে। বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা বাড়বে। বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন হবে। বৈদেশিক মুদ্রার বিশাল আয় বৃদ্ধি পাবে রেমিটেন্স এর মাধ্যমে। দেশের অভ্যন্তরে স্বাস্থ্য খাতের বিভিন্ন ট্রেনিং মাধ্যমে প্রভূত উন্নতি সাধিত হবে।

পুরো প্রক্রিয়ার ফিউচার পারফেক্ট হেলথ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে এর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য যুক্তরাজ্য এবং বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান পার্টনার হিসাবে কাজ করতে পারে, যার মধ্যে রয়েছে, ন্যাশনাল হেলথ সার্ভিস, ইউকে, বাংলাদেশ ও ইউকে‘র স্বাস্থ্য মন্ত্রণালয়, জেনারেল মেডিসিন কাউন্সিল ইউকে, ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার ও ব্রিটিশ কাউন্সিল প্রভৃতি। সূত্র : সারাবাংলা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa