Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৮৬৪০ কিলোমিটার পায়ে হেঁটে হজ করবেন এই যুবক
আন্তর্জাতিক

৮৬৪০ কিলোমিটার পায়ে হেঁটে হজ করবেন এই যুবক

By জুমবাংলা নিউজ ডেস্কMay 27, 2022Updated:May 27, 20222 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের জেলা মালাপ্পুরাম। এই শহরে বাস করেন একজন মুসলিম যুবক। নাম শিহাব চত্তুর। তার ইচ্ছা- পায়ে হেঁটে হজ করবেন। কিন্তু তার বাড়ি থেকে মক্কা নগরীরর যে দূরত্ব তাতে পায়ে হেঁটে হজ করা মোটেই সহজসাধ্য নয়; কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করেই ফেলেছেন। তাই বাড়ি থেকে ৮৬৪০ কিলোমিটার দূরে মক্কায় পায়ে হেঁটে গিয়েই পবিত্র হজ আদায় করবেন শিহাব।

৮৬৪০ কিলোমিটার পায়ে হেঁটে হজ করবেন এই ভারতীয় যুবক
ফাইল ছবি

বর্তমানেরর আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে ওঠার আগে বহু ভারতীয়-ই হেঁটে হজ করেছেন। তবে সেই দিনগুলো ছিল খুবই কষ্টকর ও বিপদসঙ্কুল। কিন্তু এই আধুনিক সময়ে এসেও হেঁটে হজ করবেন তিনি।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালে হজ করার ইচ্ছা করেছেন শিহাব চত্তুর। তিনি আগামী ২ জুলাই হজযাত্রা শুরু করবেন। তার আশা, ২৮০ দিনে তিনি আট হাজার ৬৪০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম হবেন।

ভারতীয় গণমাধ্যম মাতৃভূমিকে শিহাব বলেন, ‘আমি হেঁটে মক্কায় যাওয়ার ইচ্ছা করেছি এবং প্রস্তুতি নিয়েছি। এখন আমি প্রস্তুত যাত্রা শুরু করতে। প্রত্যেক সক্ষম মুসলিমের জন্য জীবনে একবার হজ করা ফরজ। আমি একজন সুস্থ মানুষ এবং দিনে আমি ২৫ কিলোমিটার হাঁটতে পারি। সুতরাং আমার হজযাত্রা শুরু করা আবশ্যক। আমার পরিবার, বন্ধুমহলসহ অসংখ্য মানুষ আমাকে সমর্থন করেছেন। ’

পাথেয় হিসেবে শিহাব সাথে নেবেন ১০ কেজি ওজনের একটি ব্যাগ, যাতে থাকবে একটি বিছানা, একটি ছাতা ও চার সেট কাপড়। তার ধারণা- তিনি মসজিদে বিনা পয়সায় থাকতে পারবেন এবং মানুষ তাকে আপ্যায়ন করবে।

আজ থেকে আট মাস আগে শিহাবের প্রস্তুতি শুরু হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘হজযাত্রার জন্য আমার ভ্রমণ বীমার প্রয়োজন ছিল, যেন পথে কোনো দুর্ঘটনার শিকার হলে আর্থিক সাহায্য লাভ করি। এছাড়া পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের ভিসার প্রয়োজন ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরন আমাকে প্রক্রিয়া এগিয়ে নিতে সাহায্য করেছেন। এখন আমার সব প্রস্তুতি সম্পন্ন। ’

শিহাবের আশা, ছয় দেশের সীমানা অতিক্রম করে তিনি ২০২৩ সালের হজে অংশগ্রহণ করতে পারবেন এবং আল্লাহ তার দীর্ঘ পরিশ্রম কবুল করবেন। হজ পালন শেষে তিনি পরিশুদ্ধ হৃদয় নিতে দেশে ফিরতে চান।

সূত্র : মাতৃভূমি ডটকম ও ইসলামী জীবন

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৮৬৪০ আন্তর্জাতিক এই করবেন কিলোমিটার পায়ে ভারতীয় যুবক হজ হেঁটে
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

February 3, 2026
jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

February 3, 2026
ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

February 3, 2026
Latest News
এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইটালি

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরান

চলমান হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

রাশিয়া

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

সাক্ষ্য

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

ট্রাম্পের হুঁশিয়ারি

গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে কটাক্ষ, সঞ্চালককে ট্রাম্পের হুঁশিয়ারি

বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.