Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৮ বছর পর উদ্ধার নিখোঁজ গৃহকর্মী
জাতীয়

৮ বছর পর উদ্ধার নিখোঁজ গৃহকর্মী

By Shamim RezaJuly 4, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলশান থানাধীন নিকেতনের বি-ব্লকের ৯১ নং বাসার এ/৩ নং ফ্ল্যাটে ২০১২ সাল থেকে স্ত্রী-সন্তানসহ বসবাস করছেন মাসুদুজ্জামান সরকার। যার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার খানসামা থানার টংবুয়া গ্রামে।

সে সময় পরিচিত সৈয়দ আলী শাহের মাধ্যমে খুশি আরা (১১) নামের কিশোরীকে কাজের মেয়ে হিসেবে বাসায় নিয়ে আসেন তিনি। খুশি মাসুদুজ্জামানের একই উপজেলার গুচ্ছগ্রামের আজিজার রহমানের মেয়ে।

জানা যায়, খুশি বাসায় থাকাকালীন এক বছর পর ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর কাউকে কিছু না বলে হঠাৎ বাসা থেকে চলে যায়। সে সময় মাসুদুজ্জামানের ভাই সোহাগ গুলশান থানায় একটি নিখোঁজ জিডি (জিডি নং-১৭২৯) করেন।

এমনকি বাসার মালিক মাসুদুজ্জামান সরকার ওই সময়ই ঢাকার বিভিন্ন এলাকায় এক সপ্তাহ মাইকিংও করেন এবং ১০ এর অধিক জাতীয় পত্রিকায় নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তারপরও খোঁজ মিলেনি খুশির।

অন্যদিকে, মেয়ে হারানোর শোকে খুশির বাবা আজিজার রহমান বাদী হয়ে ২০১৪ সালের ৫ মে মাসুদুজ্জামান ও তাহার স্ত্রী শওকত আরা বেগম শিউলী, সৈয়দ আলী শাহ ও তার ড্রাইভার খগেন্দ্র নাথ রায়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দিনাজপুর জেলা আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতও সে সময় খানসামা থানাকে মামলা রুজু করে তদন্তের নির্দেশ দেন। যার প্রেক্ষিতে খানসামা থানার মামলা নং-০৪।

মামলাটি তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে বাদী তা নারাজী দেন। আদালত অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। অধিকতর তদন্ত পূর্বক পুনরায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। বাদী পুনরায় নারাজী প্রদান করলে আদালত পুনরায় অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। বর্তমানে মামলাটি সিআইডিতে তদন্তাধীন আছে।

প্রায় ৭ বছর পর গত ৩০ জুন গুলশান থানা পুলিশ বিশ্বস্ত সূত্রে জানতে পারে ভিকটিম খুশি বনানী থানাধীন কড়াইল বস্তিতে বসবাস করছেন। পরে ১ জুলাই মাসুজ্জামানের স্ত্রী শওকত আরা বেগম শিউলী গুলশান থানার অফিসার ইনচার্জ, গুলশান থানা বরাবর ভিকটিম খুশিকে উদ্ধারের জন্য আবেদন করেন।

পরে এসআই মো. আনোয়ার হোসেন খান সঙ্গীয় ফোর্সের সহায়তায় বনানী থানাধীন কড়াইল বস্তির বউ বাজার খোকনের বাসা থেকে খুশিকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। পরে মামলার তদন্তকারী অফিসার এসআই জাবিরুল ইসলামকে মুঠোফোনে অবহিত করলে তিনি গুলশান থানায় এসে খুশিকে আদালতে উপস্থাপনের জন্য নিরাপদ হেফাজত থেকে বুঝে নেন।

জিজ্ঞাসাবাদে খুশি জানায়, ‘সেসময় বাসা থেকে হঠাৎ বের হয়ে পথ হারিয়ে ফেলে। হাঁটতে হাঁটতে গুলশান থানাধীন গুদারাঘাট এলাকায় রাস্তার পাশে গাছের নিচে বসে কাঁদতে থাকে। গুলশান-১ ডিসিসি মার্কেটের ক্লিনার মনোয়ারা বেগম তাকে কাঁদতে দেখে তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করেন। কিন্তু খুশি তার নাম ছাড়া আর কিছুই বলতে না পারায় মনোয়ারা কড়াইল বস্তিতে তার বাসায় নিয়ে যান এবং তিনিই খুশিকে দীর্ঘ ৭ বছর লালন পালন করেন।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বাংলাদেশ রেলওয়ে

টিকিট ছাড়াই যাত্রী বহনের অভিযোগ, বাংলাদেশ রেলওয়ের তিন কর্মী বরখাস্ত

February 1, 2026
দুর্নীতি ও ঘুষ গ্রহণ

দুর্নীতি ও ঘুষ গ্রহণ : ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

February 1, 2026
ভূমিকম্প

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

February 1, 2026
Latest News
বাংলাদেশ রেলওয়ে

টিকিট ছাড়াই যাত্রী বহনের অভিযোগ, বাংলাদেশ রেলওয়ের তিন কর্মী বরখাস্ত

দুর্নীতি ও ঘুষ গ্রহণ

দুর্নীতি ও ঘুষ গ্রহণ : ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভূমিকম্প

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ

আইএসপিআর

তফসিলের পর থেকে সেনাবাহিনীর অভিযানে আটক ১৭৭৪ : আইএসপিআর

যৌথবাহিনীর অভিযান

তফসিলের পর যৌথবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৭৪

ঢাবি শিক্ষক মোনামি

‘জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে ইনবক্সে ঝড়’, যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

বিজিবি

যশোরে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.