Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ৮ রানে ৫ উইকেট রুটের, দিশেহারা ভারত
ক্রিকেট (Cricket) খেলাধুলা

৮ রানে ৫ উইকেট রুটের, দিশেহারা ভারত

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 25, 20212 Mins Read

৮ রানে ৫ উইকেট রুটের, দিশেহারা ভারত

Advertisement

স্পোর্টস ডেস্ক: আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গোলাপি বলের টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছিল স্বাগতিক ভারত। সফরকারী ইংল্যান্ডকে মাত্র ১১২ রানে অলআউট করে ৩ উইকেট হারিয়ে ৯৯ রানে দিন শেষ করে বিরাট কোহলির দল। বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও ভালো শুরুর আভাস দিয়েছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানে। তবে ইংলিশ অধিনায়ক পার্টটাইমার জো রুটের স্পিন বিষে ধরাশায়ী স্বাগতিক শিবির। শেষ ৩১ রানে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানে আলআউট হয়ে যায় ভারত।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগের দিনে স্পিনেই ঘায়েল হয়েছিল ইংল্যান্ড। ভারতের দুই স্পিনার মিলে নিয়েছিলেন ৯ উইকেট। দ্বিতীয় দিনের উইকেটের চরিত্র পড়তে ভুল করেননি অধিনায়ক রুট। দলের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন তিনি। এতেই পথ হারিয়ে বসে স্বাগতিক ব্যাটসম্যানরা।

দিনের প্রথম আঘাত হানেন স্পিনার লিচ। এদিন নিজের দ্বিতীয় ওভারেই সফল হন তিনি, লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান রাহানেকে। পরের ওভারেই রোহিতকে ফিরিয়ে ভারতকে জোড়া ধাক্কা দেন তিনি। ব্যক্তিগত ৬৬ রানে প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত।

এরপর দৃশ্যপটে আসেন স্পিনার রুট, একে একে ফেরান ভারতের শেষ পাঁচ ব্যাটসম্যানকে। ঋষভ পন্ত (১), ওয়াশিংটন সুন্দর (০), অক্ষর প্যাটেল (০), রবিচন্দ্রন অশ্বিন (১৭) ও জসপ্রিত বুমরাহকে (১) দ্রুত আউট দিয়ে পাঁচ উইকেটের স্বাদ পান রুট। ভারত গুটিয়ে যায় মাত্র ১৪৫ রানে। এতে প্রথম ইনিংসে ৩৩ রানের লিড পায় ভারত।

ইনিংসের শেষ ৩১ রানে ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। মাত্র ৬ ওভার ২ বল করে ৮ রান খরচ করে পাঁচটি উইকেট নেন রুট। চার উইকেট নেন লিচ। ভারতের মতো ইংল্যান্ডের স্পিনাররাও ৯টি উইকেট তুলে নেন। একটি উইকেট নেন জোফরা আর্চার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মাসচেরানো

বিতর্কে মাসচেরানো বললেন, ‘আমাদের মেসি আছে’- চুপ হয়ে গেলেন জাভি!

July 18, 2026
১০ নম্বর জার্সি

নিলামে পেলের ১০ নম্বর জার্সির অবিশ্বাস্য দাম!

July 18, 2026
স্পেন-আর্জেন্টিনা ম্যাচ

রদ্রির সেরা খেলাই পারে আর্জেন্টিনাকে হারাতে: গার্দিওলা

July 18, 2026

Latest News

মাসচেরানো

বিতর্কে মাসচেরানো বললেন, ‘আমাদের মেসি আছে’- চুপ হয়ে গেলেন জাভি!

১০ নম্বর জার্সি

নিলামে পেলের ১০ নম্বর জার্সির অবিশ্বাস্য দাম!

স্পেন-আর্জেন্টিনা ম্যাচ

রদ্রির সেরা খেলাই পারে আর্জেন্টিনাকে হারাতে: গার্দিওলা

গোল্ডেন বুটে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

brazil-commentator

মেসির প্রশংসা করে বিপাকে ব্রাজিলের জনপ্রিয় ধারাভাষ্যকার

এমবাপ্পে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?

ফকল্যান্ড

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত বার্তা কীভাবে মাঠে পৌঁছাল, সামনে এল নতুন তথ্য

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ফিফা প্রধান

লাল কার্ড বিতর্ক: ফের উসকে দিলেন ট্রাম্প, প্রশংসা করলেন ফিফা প্রধানের

স্কালোনি

ইতিহাসে গড়ার দ্বারপ্রান্তে স্কালোনি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa