Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৮ লাখ টাকা ব্যয়ে মসজিদের ছাদ করে দিলেন পান বিক্রেতা
খুলনা বিভাগীয় সংবাদ

৮ লাখ টাকা ব্যয়ে মসজিদের ছাদ করে দিলেন পান বিক্রেতা

By Saiful IslamOctober 13, 20212 Mins Read
Advertisement


জুমবাংলা ডেস্ক : যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের পান ব্যবসায়ী ইউনুস আলী গাজী। তাঁর মৃত বাবার স্বপ্ন পূরণ করতে দীর্ঘ তিন বছর পান বিক্রির টাকা সঞ্চয় করে ও স্ত্রীর গহনা বিক্রি করে ৮ লাখ টাকা দান করলেন মসজিদের ছাদ নির্মাণ কাজে। ইউনুস আলী গাজীর এই মহৎ দান নিয়ে খুশি তার পরিবারের লোকজনসহ এলাকাবাসী।

জানা যায়, ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার রাস্তার পাশে একটা পুকুর ছিল। সেটা এলাকাবাসীর উদ্যোগে জনপ্রতিনিধিদের সহযোগিতায় ভরাট করে প্রথমে টিনের চাল ও টিনের বেড়া দিয়ে মসজিদ তৈরি করেন এলাকাবাসী। পরে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পাকা মসজিদের ভিত্তিপ্রস্তর করা হয়। কিন্তু মসজিদের ছাদ নির্মাণ করা যাচ্ছিল না।

এ খবর জানতে পেরে মৃত বাবার স্বপ্ন পূরণ করতে শংকরপুর দক্ষিণপাড়ার মৃত কাশেম গাজীর ছেলে ইউসুস আলী গাজী এগিয়ে আসেন। তার আয়ের একাংশের টাকা সঞ্চয় করে রেখে দীর্ঘ তিন বছর পরে জামে মসজিদের নির্মাণ কাজের চার হাজার স্কয়ার ফিটের পুরা ছাদ ঢালাইয়ের খরচ নগদ ৮ লাখ টাকা দান করেন তিনি। সোমবার (১১ অক্টোবর) সকালে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ শুরু করে সন্ধ্যায় শেষ হয়।

বাবার ইচ্ছা পূরণে যে স্বপ্ন বাস্তবায়ন করলেন দানবীর ইউনুস আলী গাজী। তার এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সবাই। সমাজের ভালো কাজে এমনভাবে এগিয়ে আসুক এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

পান বিক্রেতা ইউনুস আলী গাজী জানান, আমি পান বিক্রি করি। মাঠে কিছু জমি চাষাবাদও করে থাকি। তিন বছর ধান বিক্রির টাকা জমিয়ে ও স্ত্রীর গহনা বিক্রি করে ৮ লাখ টাকা মসজিদের ছাদের জন্য অনুদান দিয়েছি। এটা আমার বাবার রুহের মাগফিরাতের জন্য। এ অনুদানে আমিসহ আমার পরিবারের সবাই খুশি।

ইউনুস আলী গাজীর সহধর্মীনী হামিদা খাতুন বলেন, আমার স্বামী মসজিদের জন্য যে অনুদান দিয়েছেন এতে আমরা আনন্দিত ও খুশি। আমার স্বামী আমার শ্বশুরের মৃত্যুর পর যে নিয়ত করেছিলেন সেটা পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ। এই কাজে আমার সন্তানেরাও খুশি।

মসজিদ কমিটির সভাপতি মোহাম্মাদ আলী জানান, এখানে একটি পুকুর ছিল স্থানীয় লোকজনের উদ্যোগে মাটি ভরাট করে মসজিদ নির্মাণ করা হয়। মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য ৮ লাখ টাকা ব্যয়ভার ইউনুস আলী গাজী ও তার পরিবার গ্রহণ করেছেন। তার বাবা ও পরিবারের যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাতের জন্য এই অনুদান তিনি দিয়েছেন। তার হাত দিয়েই আজ ছাদের ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়।

স্থানীয় সংবাদকর্মী মিজানুর রহমান জানান, একজন সাধারণ দিনমজুর, পান বিক্রেতা ইউনুস আলী গাজী টাকা জমিয়ে ও নিজের স্ত্রীর গহনা বিক্রি করে এই করোনাকালীন সময়ে ৮ লাখ টাকা দিয়ে মসজিদের ছাদ ঢালাই দিয়েছেন। তাঁর পরিবারের সবাই এই মহৎ কাজে অনেক খুশি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.