
এ উপলক্ষে বাফওয়া’র সভানেত্রী তাহ্মিদা হান্নানের সুচিন্তিত দিক নির্দেশনায় বাফওয়ার সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখা কর্তৃক বঙ্গমাতার জীবনীর উপর রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়।
ঢাকাস্থ বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু ও বাশার কর্তৃক যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানটি আজ (৮ আগস্ট) বিএএফ শাহীন হল ঢাকায় অনুষ্ঠিত হয়।
বাফওয়ার সভানেত্রী তাহ্মিদা হান্নান বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু ও বাশার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া, ঢাকার বাইরে বাফওয়ার অন্যান্য আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহেও বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে স্ব স্ব বাফওয়া অডিটরিয়ামে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা সহকারে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



